Sukanta Majumdar: বন্যায় বিপর্যস্ত বাংলা, রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বন্যা কবলিত উত্তরবঙ্গের একাধিক জেলা। নিম্নচাপের বৃষ্টির কারণে জল জমেছে কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায়। মেঘভাঙা বৃষ্টিতে হ্রদ ফেটে ভেসে গিয়েছে উত্তর সিকিম। ফুঁসে উঠেছে তিস্তা নদী। জলপাইগুড়িতেও বন্যার আশঙ্কা। এমনতাবস্থায় রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি ত্যথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ উত্তরে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল সতর্কতা, কবে কমবে বৃষ্টি?

সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, “উত্তরবঙ্গ সহ সারা পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি যেভাবে ঘণিভূত হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করবো রাজনৈতিক বিরোধিতা ছেড়ে আসুন হাতে-হাত মিলিয়ে এই বিপদের দিনে বাংলার মানুষের পাশে দাঁড়াই… রাজনৈতিক তর্জার সময় এটা নয়.. মানুষ আমার কাছে সবার আগে… এই সঙ্কটময় মুহূর্তে তাঁদের বাঁচানোই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ…”

বন্যায় বিপর্যস্ত বাংলা, রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা সুকান্তর

বুধবার দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলায় তপন বিধানসভার পাইকপাড়া ২নং মন্ডলে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখানে বক্তব্যও রাখেন তিনি। লোকসভার আগে সাংগঠনিক বৈঠকে জোর দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। উল্লেখ্য, মুর্শিদাবাদকে দু’টি আলাদা জেলায় ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। একটি, মুর্শিদাবাদ। অন্যটি, বহরমপুর।

বন্যায় বিপর্যস্ত বাংলা, রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা সুকান্তর

বন্যায় বিপর্যস্ত বাংলা, রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা সুকান্তর

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি হাজিরা এড়ানোর প্রসঙ্গে সুকান্ত মজুমদার মঙ্গলবার বলেছেন, “কোর্ট বলেছে হাজিরা দিতে। এবার উনি মানবেন কি মানবেন না সেটা ওনার ব্যাপার। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন বড়লোক ঘরে। আমরা সাধারণ মানুষ কোর্টের নির্দেশই মানতাম। উনি সাধারণ না… এর পর আদালত কান ধরে নিয়ে যাবে বা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে তাই ডিভিশন বেঞ্চের ছাতার তলায় লুকোচ্ছেন।”

বন্যায় বিপর্যস্ত বাংলা, রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা সুকান্তর
বন্যায় বিপর্যস্ত বাংলা, রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন