নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান বিগত কয়েক বছর ধরে চরম খাদ্যসঙ্কটে ভুগছিল তা আমরা সবাই জানি, এবার সেই সঙ্কট আরও চরম পর্যায়ে পৌঁছেছে বলে তথ্য মিলেছে। খাদ্যসঙ্কটের পাশাপাশি এবার অর্থসঙ্কট এবং কর্মসঙ্কটেরও কথা শোনাচ্ছে পাকিস্তানের এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ় এমপ্লয়মেন্ট।
আরও পড়ুনঃ কাটল জমি জট, অমর্ত্য সেনের নামেই জমির মিউটেশন করল রাজ্য সরকার


২০১৫ সালে এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ় এমপ্লয়মেন্টের তথ্যানুসারে প্রায় ৯ লক্ষ মানুষ দেশ ছেড়েছিল। সেই সময় দেশ ছাড়া লোকদের মধ্যে সাধারন মানুষের সংখ্যাই বেশী ছিল। তবে এবারে পাওয়া তথ্য বলছে দেশ ছাড়া জনগনের মধ্যে চিকিৎসক, উকিল, ইঞ্জিনিয়ার, গবেষকদের সংখ্যা বেশী। কারণ তারা তাদের পেশা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
![]()
পাকিস্তানের ব্যুরো অফ এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ় এমপ্লয়মেন্ট-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম দু’মাসের মধ্যেই দেশ ত্যাগ করেছেন ১ লক্ষ ২৭ হাজার জন মানুষ। এর মধ্যে শ্রমিক রয়েছে ৫২ হাজার ৩৯৮ জন, গাড়িচালক রয়েছেন ২৯ হাজার ৯৮৯ জন। ইঞ্জিনিয়ার রয়েছেন ১ হাজার ৩৯৬ জন , হিসাবরক্ষক রয়েছেন ১ হাজার ২৫৭ জন, চিকিৎসক রয়েছেন ৫৪৯ জন এবং শিক্ষক ২৪১ জন।


দুর্বিষহ অবস্থা পাকিস্তানের, অর্থ, খাদ্যর পাশাপাশি রয়েছে কর্ম সঙ্কটও

এছাড়াও ব্যুরো অফ এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ় এমপ্লয়মেন্ট-এর তথ্য বলছে, বছরের প্রথম দু’মাসের মধ্যে যারা দেশ ত্যাগ করেছেন তাঁদের মধ্যে ৬১ হাজার ৩২১ জন সৌদিতে, ২৭ হাজার ৫০১ জন সংযুক্ত আরব আমিশাহি, ১৩ হাজার ৭০০ জন কাতার এবং ১১ হাজার ৬০ জন ওমানে বসবাসের জন্য চলে গেছেন।







