Amartya Sen: কাটল জমি জট, অমর্ত্য সেনের নামেই জমির মিউটেশন করল রাজ্য সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ মেনে অমর্ত্য সেনের নামে তাঁর সম্পূর্ণ জমি রেকর্ড করে দিল রাজ্য সরকার ৷ সেই রেকর্ডের তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এ কথা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ বিগত কিছুমাস ধরে নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিতর্ককে কেন্দ্র করে সরগরম বঙ্গ।

আরও পড়ুনঃ আজকের দিনেই চলে গিয়েছিলেন লিজেন্ড পিকে বন্দ্যোপাধ্যায়

40 1

বাড়ির ১.৩৮ ডেসিমেল জমি নোবেল জয়ীর নাকি বিশ্বভারতীর এই নিয়েই শুরু বিতর্ক। তবে বেশ কিছুদিন জমি জট প্রসঙ্গে জলঘোলা হওয়ার পর এদিন অমর্ত্য সেন বলেন,

39 1
কাটল জমি জট, অমর্ত্য সেনের নামেই জমির মিউটেশন করল রাজ্য সরকার

“আমার বাবার নামে জমি ছিল। সেই জমি আমার নামে হওয়া উচিত ছিল। তাই হল। বিএল অ্যান্ড আরও অফিস থেকে করে দিয়েছে।” উল্লেখ্য, রবিবার নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিস ধরায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কাটল জমি জট, অমর্ত্য সেনের নামেই জমির মিউটেশন করল রাজ্য সরকার

41 1

চিঠি পাঠিয়ে আগামী ২৯ মার্চ অমর্ত্য সেন বা তাঁর কোনও প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে হাজির হতে বলা হয়। তবে তারই মাঝে এবার সামনে এল নয়া তথ্য। ওই বিতর্কিত জমি অমর্ত্য সেনের নামে মিউটেশন হয়ে গিয়েছে বলেই জেলাপ্রশাসন সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত