Pakistan: আর্থিক মন্দায় জেরবার পাকিস্তান, এক ডলারের মূল্য সেখানে কত জানলে আঁতকে উঠবেন আপনিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের আর্থিক পরিস্থিতি দিন প্রতিদিন খারাপের দিকে যেতে শুরু করেছে। রুটি থেকে শুরু করে প্রত্যেক দিনের খাবারের দাম এখন প্রায় আকাশ ছোঁয়া। আটা দুধ চাল থেকে শুরু করে প্রত্যেকটি সাধারণ জিনিসের দাম প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ কুন্তলকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত, তোড়জোর শুরু করল শাসক দল

এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্ব ব্যাংক পাকিস্তানের গ্রোথ রেট এর উপর একটা বড় পতনের অনুমান করেছে। বিশ্ব ব্যাংক মনে করছে, বর্তমান আর্থিক বছরে পাকিস্তানের আর্থিক বৃদ্ধি মাত্র ২% হয়ে যেতে পারে। উল্লেখ্য, বিগত জুন ২০২২ থেকেই এই আর্থিক বৃদ্ধি ঋণাত্মক দিকে এগোতে শুরু করেছে।

আর্থিক মন্দায় জেরবার পাকিস্তান, এক ডলারের মূল্য সেখানে কত জানলে আঁতকে উঠবেন আপনিও

বিশ্ব ব্যাংক তার রিপোর্টে জানিয়েছে, ব্যাপক বন্যা এবং অন্যান্য সমস্যার কারণে আগামী বছরগুলিতে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বুধবার পাকিস্তানে ১ ডলারের মূল্য ছিল ২৩০ পাকিস্তানি রুপি। ২৪ ঘণ্টা পরেই সেই দাম নেমে হল ২৫৫ টাকা। অর্থাত্ হাজার রুপিতে ৪ ডলারও পাওয়া যাবে না।

আর্থিক মন্দায় জেরবার পাকিস্তান, এক ডলারের মূল্য সেখানে কত জানলে আঁতকে উঠবেন আপনিও

পকিস্তানকে ৬ বিলিয়ন ডলার বেল আউট প্যাকেজ দিচ্ছে আইএমএফ। সেই বেল আউট পেতে আইএমএফের দেওয়া কড়া শর্ত মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই ঘোষণার পরই রুপির দাম তলিয়ে যায়।

আর্থিক মন্দায় জেরবার পাকিস্তান, এক ডলারের মূল্য সেখানে কত জানলে আঁতকে উঠবেন আপনিও

আর্থিক মন্দায় জেরবার পাকিস্তান, এক ডলারের মূল্য সেখানে কত জানলে আঁতকে উঠবেন আপনিও
আর্থিক মন্দায় জেরবার পাকিস্তান, এক ডলারের মূল্য সেখানে কত জানলে আঁতকে উঠবেন আপনিও

আইএমএফ যে শর্ত দিয়েছে তা হল রুপির দামের উপরে পাকিস্তান কোনও নিয়ন্ত্রণ করতে পারবে না। তা ছেড়ে দিতে হবে বাজারের হাতে। আইএমএফের কাছ থেকে ওই অর্থ পেলে কিছুটা শ্বাস নিতে পারবে পাকিস্তান। সব মিলিয়ে বর্তমানে এই দেশের অবস্থা খুবই সংকটজনক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত