নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় নার্গিস সাফি মহাম্মদিকে ৩১ বছরের জন্য জেলের সাজা শুনিয়েছে ইরান সরকার। সে দেশে তাঁর বিরুদ্ধে রয়েছে ১৫৪টি অভিযোগ। গ্রেফতার হয়েছেন ১৩ বার! এবার কিন্তু সেই নার্গিস সাফি মহাম্মদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করল সুইডেনের নোবেল অ্যাকাডেমি।
চলতি বছর ফিজিক্স বা পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী। তাঁরা হলেন, আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন এই তিন বিজ্ঞানী।
নোবেল পুরস্কার জয়ী কাটলিন কারিকোর জন্ম হাঙ্গেরিতে। সেখানে পড়াশোনা শেষ করে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেন। চিকিৎসায় নোবেল জিতেছেন ড্রিউ উইজম্যানও। ২০২০ সালের বিশ্বজুড়ে করোনা অতিমারীর সময়ে তাঁদের যৌথ গবেষণার হাত ধরেই মেলে করোনার ভ্যাকসিন। মডার্না ও ফাইজার ভ্যাকসিন তৈরি হয় তাঁদের গবেষণার ভিত্তিতেই।
ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।
আমরা আগে প্রায় সবাই জানতাম সাহিত্যে নোবেল পেয়েছেন দুজন। একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর দ্বিতীয়জন হলেন অরবিন্দ ঘোষ। কিন্তু এবার প্রকাশ্যে এল তারাশংকর বন্দ্যোপাধ্যায়ও নোবেল পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
একইসঙ্গে তিনি আরও বলেন, আমরা যেটা পেলাম, সেটা কেউ নিয়ে নিল, হারিয়ে দিল। এটা বড় অসম্মানের। এটা ভীষণ গায়ে লাগে। তবে মনে রাখবেন, একটা নোবেল প্রাইজ গেলেও রবীন্দ্রনাথকে কোনওদিন ভোলা যাবে না। কবিগুরু একজনই হন।
১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই। আসলে বিজেপির পরিপূরক হিসাবে সিবিআইয়ের নাম ব্যবহার করা হচ্ছে। সিবিআইকে এত অপব্যবহারের আগে কেন্দ্র বলুক, রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার হল না কেন? বীরভূমকে টার্গেট করে এতজন সিবিআই অফিসারইকে ছোটানো হচ্ছে। আর নোবেল উদ্ধার করা যাচ্ছে না?