করোনা টিকা তৈরির নেপথ্য কারিগর, নোবেল জয় দুই বিজ্ঞানী কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মারণ ভাইরাস কোভিডের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কোভিডের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য বানিয়েছিলেন কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ভ্যাকসিন । সেই অক্লান্ত পরিশ্রমের পুরস্কার হিসাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী। সোমবার ঘোষণা করা হয়, ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যান।

আরও পড়ুন: দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের

কোভিডের বিরুদ্ধে মানবদেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভ্যাকসিন তৈরি করেছিলেন এই দুই মার্কিন বিজ্ঞানী। গত শতাব্দীর নয়ের দশকের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনির্ভার্সটি অব পেনসিলভানিয়ায় একসঙ্গে কাজ করা শুরু করেছিলেন ক্যারিকো ও ওয়েইসম্যান।

করোনা টিকা তৈরির নেপথ্য কারিগর, নোবেল জয় দুই বিজ্ঞানী কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যানের
করোনা টিকা তৈরির নেপথ্য কারিগর, নোবেল জয় দুই বিজ্ঞানী কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যানের

২০০৫ সালেই তাঁদের গবেষণার ফল প্রকাশ করেছিলেন তাঁরা। নোবেল কমিটি বলেছে, সেই সময়ই তাঁরা করোনাভাইরাসের টিকা তৈরির ভিত্তি প্রস্তুত করে দিয়েছিলেন। কোভিড-১৯ মহামারি শুরুর আগে পরীক্ষামূলক অবস্থায় ছিল এমআরএনএ টিকা প্রযুক্তি। মহামারি শুরুর পর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকরী টিকা তৈরি করা হয়েছিল।

করোনা টিকা তৈরির নেপথ্য কারিগর, নোবেল জয় দুই বিজ্ঞানী কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যানের

23 1

কাজেই, কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা করেছে এই প্রযুক্তি। নোবেল পুরস্কার জয়ী কাটলিন কারিকোর জন্ম হাঙ্গেরিতে। সেখানে পড়াশোনা শেষ করে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করেন। চিকিৎসায় নোবেল জিতেছেন ড্রিউ উইজম্যানও। ২০২০ সালের বিশ্বজুড়ে করোনা অতিমারীর সময়ে তাঁদের যৌথ গবেষণার হাত ধরেই মেলে করোনার ভ্যাকসিন। মডার্না ও ফাইজার ভ্যাকসিন তৈরি হয় তাঁদের গবেষণার ভিত্তিতেই।

24 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত