Abhishek Banerjee: দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজঘাটে আন্দোলনরত তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে বা কারা প্রাণে মারার চেষ্টা করেছে! এ রকম চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও কে বা কারা, কেন কীভাবে অভিষেককে প্রাণে মারার চেষ্টা করল, তা নিয়ে কিছু জানাননি তিনি। রাজঘাট থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ তোলেন সুদীপ।

আরও পড়ুনঃ কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল, TET চাকরিপ্রার্থীদের নিশানায় অভিষেক, গান্ধীদিবসে যত কাণ্ড রাজধানীতে!

সোমবার রাজঘাটে গান্ধী মূর্তির পাদদেশে ফুল অর্পণ করার পর অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘন্টার বেশি সময় চলে ধরনা কর্মসূচি। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, সৌগত রায় প্রমুখ। এছাড়াও তৃণমূল কর্মী-সমর্থকরা ও ১০০ দিনের কাজের জব হোল্ডাররাও এই কর্মসূচিতে অংশ নেন।

দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের
দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের

যদিও এরপর রাজঘাট থেকে সরিয়ে দেওয়া হয় তৃণমূলকে। রীতিমতো লাঠি দেখিয়ে, বাঁশি বাজিয়ে প্রতিবাদে অংশ নেওয়া সবাইকে এলাকা খালি করতে নির্দেশ দেয় দিল্লি পুলিশ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি সাংসদরা। কারণ, পুলিশের তরফে রীতিমতো হুমকির সুরে পাঁচ মিনিটের মধ্যে সরে যেতে বলা হয়। যা নিয়ে স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের
দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের

রাজঘাট থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “গান্ধীজয়ন্তীর দিন আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। তারপরও আমাদের সঙ্গে বাজে ব্যবহার করা হল। এমনকি আমাদের মহিলাদের গায়েও হাত দেওয়া হয়েছে।” এদিকে আবার আন্দোলন করতে গিয়ে মন্ত্রী সুজিত বোস জুতো হারিয়ে ফেলেছেন। সাংসদ শান্তনু সেনের মোবাইল খোয়া গেছে। পথ হারিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানী!

দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের

তারই মাঝে সাংবাদিক সম্মেলনে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেন, রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে! তবে কে বা কারা এই চেষ্টা করেছে তা কিছু খোলসা করে বলেননি বর্ষীয়ান সাংসদ। তবে তাঁর এই মন্তব্য নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের
দিল্লিতে অভিষেককে প্রাণে মারার চেষ্টা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ বর্ষীয়ান সাংসদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত