কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল, TET চাকরিপ্রার্থীদের নিশানায় অভিষেক, গান্ধীদিবসে যত কাণ্ড রাজধানীতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। ঠিক তখনই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লির রাজপথে ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা। প্রথমে তাঁরা যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ করেন এবং এখন রাজঘাটে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। গান্ধী জয়ন্তীর দিন দিল্লি যে আন্দোলনমুখর সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ যিনি মেয়র তিনিই আবার মন্ত্রী! হাকিমের বিরুদ্ধে নবান্নে চিঠি বোসের

এদিকে দিল্লিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতিবাদকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, প্রথমে তৃণমূলের তরফে যন্তরমন্তরে কর্মসূচি পালনের জন্য আবেদন জানালে তা নাকচ করার সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ। অথচ আজ বাংলার বঞ্চির চাকরিপ্রার্থীরা যখন যন্তরমন্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তখন কিন্তু তা মুখ বুজে মেনে নিল রাজধানীর অমিত শাহের পুলিশ। এটিকেও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি হিসাবেই দেখছে তৃণমূল।

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল, TET চাকরিপ্রার্থীদের নিশানায় অভিষেক, গান্ধীদিবসে যত কাণ্ড রাজধানীতে!

আন্দোলনকারী দেবাশিস বিশ্বাসের অভিযোগ, “আমাদের ডিপিএসসি ডায়মন্ড হারবারে। সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতে গেলেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করান। লালবাজারের ভাত খাওয়ান। তাই এখানে এলাম। উনি আমাদের পথে দেখিয়েছেন। দিল্লিতে আন্দোলন করলে টাকা পাওয়া যায়। তাই আমরাও দিল্লিতে এসেছি, আন্দোলন করছি যাতে নিয়োগ পাই। ১৩ বছর কেটে গিয়েছে, তবু নিয়োগ মেলেনি। বাম আমল থেকে দুর্নীতি হয়েছে। আর আমরা সহ্য করতে পারছি না।”

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল, TET চাকরিপ্রার্থীদের নিশানায় অভিষেক, গান্ধীদিবসে যত কাণ্ড রাজধানীতে!

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল, TET চাকরিপ্রার্থীদের নিশানায় অভিষেক, গান্ধীদিবসে যত কাণ্ড রাজধানীতে!

২০০৯ সাল অর্থাৎ বাম আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করেছিলেন দক্ষিণ ২৪ পরগণার কয়েকজন চাকরিপ্রার্থী। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। ২০১৪ সালে ফের নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনার নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। সেই কারণেই দিল্লিতে এসে প্রতিবাদ জানাচ্ছেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল, TET চাকরিপ্রার্থীদের নিশানায় অভিষেক, গান্ধীদিবসে যত কাণ্ড রাজধানীতে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন