নজরবন্দি ব্যুরো: আমরা আগে প্রায় সবাই জানতাম সাহিত্যে নোবেল পেয়েছেন দুজন। একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর দ্বিতীয়জন হলেন অরবিন্দ ঘোষ। কিন্তু এবার প্রকাশ্যে এল তারাশংকর বন্দ্যোপাধ্যায়ও নোবেল পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন। ১৯৭১ সালে সাহিত্যে নোবেল জেতেন পাবলো নেরুদা। আর সেবছর যাঁরা মনোনয়ন পেয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন তারাশংকরও।
আরও পড়ুন: দলের নেতার বিরুদ্ধে সরব বিধায়ক, তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছেন হুমায়ুন
জানাগেছে, সুইডিস একাডেমি জনসাধারণের জন্য খুলে দিয়েছে তাদের আর্কাইভ। সেখানে রয়েছে নোবেল সংক্রান্ত একটি উইন্ডো। সেখানেই মিলেছে ১৯৭১ সালে নোবেল পুরস্কারের জন্য যাদের নাম মনোনীত হয়েছিল তার তালিকা। সেই তালিকায় রয়েছে সারা বিশ্বের ৯০ জন খ্যাতনামা সাহিত্যিকের নাম। যার মধ্যে ৯ নম্বরে রয়েছেন বাংলার বিশিষ্ট সাহিত্যিক তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের নাম।

সাহিত্যে নোবেল পেয়েছিলেন তারাশংকর, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

তারাশংকর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১) বাংলা কথাসাহিত্যিক প্রবাদপ্রতিম এক ব্যক্তি ছিলেন তিনি। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা প্রভাবতী দেবী। তিনি মুলত আঞ্ছলিক জীবন ভাবনার সুনিপুন কারিগর ছিলেন। তিনি ৬০টি উপন্যাস এবং ৩০০-র বেশি ছোট গল্প লিখেছেন। ভুদেব চৌধুরী তারাশংকর বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলা ছোট গল্পের মহাকবি’বলেছেন।



