নজরবন্দি ব্যুরোঃ ফের দলের নেতার বিরুদ্ধে সরব বিধায়ক। তাতে শাসক দলের অস্বস্তি বাড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সরাসরি তোপ দাগলেন প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে। বিধায়কের মুখে এহেন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।
আরও পড়ুনঃ Laxmi Pujo 2022: কোজাগরী লক্ষী পুজোয় আকাশ ছোঁয়া সব্জির দাম, বেড়েছে প্রতিমার দামও
ভরতপুর বিধানসভার অন্তর্গত সালার এলাকায় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান চলছিল। সেখান থেকেই দলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ২০০৫ থেকে ২০১২ সালের ২০ নভেম্বর পর্যন্ত কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলাম। অধীর চৌধুরীর কিচেন মেম্বার ছিলাম। সেই সময় যারা তৃণমূলের তৃতীয় সারীর নেতা ছিল এখন তাঁরা প্রথম সারীর নেতা হয়েছে।
সরাসরি উদ্দেশ্য করে বিধায়ক বলেন, তাদেরকে বলতে চাই, ক্ষমতা দেখাতে এলে বোঝা যাবে কার কতটা আছে। বহরমপুর থেকে এমন তাড়া মারবো যে তোমার গুরুও যাবে আর তুমিও যাবে। তৃণমূল বিধায়কের ফের বিস্ফোরক মন্তব্য দলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২৩ এর পর আর কিছুই থাকবে না। আমি বিধানসভা নির্বাচনে জয়ের পর বলেছি যারা ২০১১ সালে জিতে এসেছেন তাঁদের ৭৫ শতাংশকে সাইড করব। ২৫ কে নিয়ে এবং ৭৫ শতাংশ নতুন মুখ এনে আমি নতুন সভা তৈরি করব। নতুন সূর্যের পথে দেখাবো। কেউ বাধা দিতে আসলে তার ভবিষ্যত কি করব সেটা ভবিষ্যৎ বলবে।
যদিও বিধায়কের মুখে কংগ্রেসের প্রশংসা দেখে কিছুটা খুশি হয়েছে জেলার কংগ্রেস নেতৃত্ব। আগামী দিনে কী তবে কংগ্রেসে ফিরবেন বিধায়ক? এই প্রশ্ন ক্রমাগত উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
গত মাসেই থানার পাশে জায়গা নিয়ে বচসা জড়ান মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নিজেদের অনুগামীদের নিয়ে থানা ঘেরাও করেছিলেন। এমনকি হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। এমনকি বিডিও ও ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন তিনি।
দলের নেতার বিরুদ্ধে সরব বিধায়ক, তৃণমূলে বাড়ছে অস্বস্তি

বিধায়কের বক্তব্য ছিল, তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদের আমি বিধায়ক হিসাবে বলছি ভরতপুর থানার ওসি যে আচরণ করেছেন, যেভাবে পুলিশের ক্ষমতা দেখাচ্ছেন তা সবাই দেখেছে। ওই জায়গায় আমাদের একটি অস্থায়ী পার্টি অফিস ছিল। আমরা ওখানে স্থায়ীভাবে পার্টি অফিস করতে চেয়েছি। এখন ওসি বলছে এটা নাকি পুলিশের জায়গা। ঠিক তার একমাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে বিধায়কের এহেন মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।



