Nobel Prize: নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় জেলের সাজা, সেই নার্গিস ভূষিত নোবেল শান্তি পুরস্কারে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় নার্গিস সাফি মহাম্মদিকে ৩১ বছরের জন্য জেলের সাজা শুনিয়েছে ইরান সরকার। সে দেশে তাঁর বিরুদ্ধে রয়েছে ১৫৪টি অভিযোগ। গ্রেফতার হয়েছেন ১৩ বার! এবার কিন্তু সেই নার্গিস সাফি মহাম্মদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করল সুইডেনের নোবেল অ্যাকাডেমি।

আরও পড়ুনঃ কামদুনিকাণ্ডের রায় ঘোষণা হাইকোর্টের, অপরাধীদের কী শাস্তি দিল আদালত?

নোবেল অ্যাকাডেমি নার্গিস সাফি মহাম্মদিকে নোবেল শান্তি পুরস্কার দেবার কারণ হিসাবে জানিয়েছে, “ইরানে নারীর নিপীড়নের বিরুদ্ধে এবং সমস্ত মানুষের মানবাধিকার ও স্বাধীনতাকে রক্ষা করতে নার্গিসের লড়াই অনস্বীকার্য।” ৫১ বছরের সমাজকর্মী নার্গিস ইরানে নারী স্বাধীনতার দাবিতে একাধিক আন্দোলন করেছেন। কিন্তু, ইরান সরকারের ‘কুনজরে’ আসায় তিনি বর্তমানে ৩১ বছরের কারাদণ্ডের সাজা ভুগছেন। 

নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় জেলের সাজা, সেই নার্গিস ভূষিত নোবেল শান্তি পুরস্কারে!

বিগত বছর হিজাব না পড়ার কারণে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ইরানের তরুণি মাহসা আমিনির। এবার সে দেশের সমাজকর্মীর হাতেই উঠল নোবেল শান্তি পুরস্কার। ইরান তুলনামূলক ভাবে একটি রক্ষণশীল দেশ। অনেক সমাজকর্মীই অভিযোগ করেন সে দেশে নারী স্বাধীনতা খর্ব হয়েছে। আন্দোলন করতে গেলে সরকারের রোষানলে পড়তে হচ্ছে। সেই রকমই নারী স্বাধীনতার পক্ষে কথা বলে জেলে রয়েছেন নার্গিস।

নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় জেলের সাজা, সেই নার্গিস ভূষিত নোবেল শান্তি পুরস্কারে!

নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় জেলের সাজা, সেই নার্গিস ভূষিত নোবেল শান্তি পুরস্কারে!

২০২৩ সালে ফিজিক্সে নোবেল পেয়েছেন আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। রসায়নে নোবেল জিতেছেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক এবং নাট্যকার জন ফস। আর এবার শান্তিতে নোবেল পেলেন নার্গিস সাফি মহাম্মদি।

নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করায় জেলের সাজা, সেই নার্গিস ভূষিত নোবেল শান্তি পুরস্কারে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত