Nobel Prize: ইলেকট্রন গতিবিদ্যায় যুগান্তকারী গবেষণা, ফিজিক্সে নোবেল পেলেন কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর ফিজিক্স বা পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী। তাঁরা হলেন, আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার। ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে নোবেল পেলেন এই তিন বিজ্ঞানী।

আরও পড়ুনঃ ঐশ্বরিক ঘটনা! সন্তানের কান্নায় ফিরল মায়ের নাড়ির স্পন্দন

পদার্থবিদ্যায় ২০২৩ সালের নোবেল প্রাপক আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার এই তিনজনেরই গবেষণার বিষয় ইলেকট্রন ডায়নামিক্স। অতি অল্প সময়ের এই স্পন্দনের মাধ্যমে ইলেকট্রনের দ্রুত গতিবিধির ছবি তোলা সম্ভব। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি তাঁদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘তিন নোবেলজয়ী তাঁদের পরীক্ষা-নিরীক্ষায় অণু-পরমাণুর অন্দরে ইলেকট্রনের জগৎ অন্বেষণের জন্য নতুন হাতিয়ার দিয়েছেন’’।

ইলেকট্রন গতিবিদ্যায় যুগান্তকারী গবেষণা, ফিজিক্সে নোবেল পেলেন কারা?

প্রসঙ্গত, ১৯০১ সাল থেকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার শুরু হওয়ার পর পঞ্চম মহিলা হিসেবে সেই বিশেষ সম্মান পেলেন অ্যানে এলহুইলার। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার মধ্যে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের থেকে ফোন পান। ফোন পাওয়ার পর ক্লাস শেষ কঠিন হয়ে গিয়েছিল। তারপর তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। খুব বেশি মহিলা এই পুরস্কার পাননি। তাই অত্যন্ত স্পেশাল।”

ইলেকট্রন গতিবিদ্যায় যুগান্তকারী গবেষণা, ফিজিক্সে নোবেল পেলেন কারা?

ইলেকট্রন গতিবিদ্যায় যুগান্তকারী গবেষণা, ফিজিক্সে নোবেল পেলেন কারা?

অন্যদিকে, ফরাসি বংশোদ্ভূত অগস্টিন বর্তমানে আমেরিকার ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরির নাগরিক ফেরেঙ্ক জার্মানির গবেষণা সংস্থা ‘মিউনিখ সেন্টার ফর অ্যাডভান্সড ফোটোনিক্স’-এর সঙ্গে যুক্ত। এ বছর পুরস্কারের মোট অঙ্ক ১০ লক্ষ ডলার (ভারতীয় টাকায় প্রায় আট কোটি ৩২ লক্ষ টাকা)। এই অর্থ তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেবে নোবেল কমিটি।

সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের নোবেল পুরস্কারের ঘোষণা। চিকিৎসাশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যান। তাঁরা কোভিডের বিরুদ্ধে মানবদেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভ্যাকসিন তৈরি করেছিলেন। এবার ফিজিক্সে নোবেল পেলেন পিয়ের অগস্টিনি, ফেরেঙ্ক ক্রাউৎজ এবং অ্যানে এলহুইলার।

ইলেকট্রন গতিবিদ্যায় যুগান্তকারী গবেষণা, ফিজিক্সে নোবেল পেলেন কারা?
ইলেকট্রন গতিবিদ্যায় যুগান্তকারী গবেষণা, ফিজিক্সে নোবেল পেলেন কারা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত