ঐশ্বরিক ঘটনা! সন্তানের কান্নায় ফিরল মায়ের নাড়ির স্পন্দন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঠিক যেন গল্পের মত। সন্তানসম্ভবা মাকে মৃত বলেই ঘোষণা করেই দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু এরপরেই লেবার রুমেই ঘটল চমৎকার এক ঘটনা! সদ্যোজাতর কান্নায় বেঁচে উঠলেন মা! অবাক হচ্ছেন? ঠিক এমনই ঐশ্বরিক ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন: Fraud Case: খাস কলকাতায় প্রতারণার পর্দাফাঁস! সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে মিথ্যে প্রতিশ্রুতি

জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মিনিট আগেই মাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছিল, সেই মায়ের নাড়ির স্পন্দন ফিরল সন্তানের কান্নায়। আশ্চর্যকর এই ঘটনায় রীতিমত শোরগোল ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ওই সদ্যোজাত ও তার মা ২ জনেই সুস্থ আছেন।

ঐশ্বরিক ঘটনা, সদ্যোজাতর কান্নায় বেঁচে উঠলেন মা

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত ২৭ সেপ্টেম্বর কৃত্তিম প্রজনন পদ্ধতিতে সন্তান সম্ভবা হয়েছিলেন সিঙুরের বাসিন্দা ফিরদৌসি বেগম। এরপর শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে সিঙুরের বাসিন্দা ফিরদৌসিকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার দেড় ঘণ্টা পর তাঁর হার্ট অ্যাটাক হয়। আর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই মহিলাকে।

ঐশ্বরিক ঘটনা, সদ্যোজাতর কান্নায় বেঁচে উঠলেন মা

তবে চিকিৎসকরা মৃত মহিলার গর্ভস্থ সন্তানকে বাঁচানো যায় কি না, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন। এরপরেই সিনিয়র রেসিডেন্ট, পিজিটি’রা ওই মৃত মহিলাকে CPR দিতে শুরু করেন। তারপরেই সদ্যোজাতর কান্নায় পুনরায় হৃদস্পন্দন সচল মহিলার। আর তা দেখেই রীতিমত চমকে যান চিকিৎসকরা

ঐশ্বরিক ঘটনা, সদ্যোজাতর কান্নায় বেঁচে উঠলেন মা

ঐশ্বরিক ঘটনা, সদ্যোজাতর কান্নায় বেঁচে উঠলেন মা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত