Nobel Prize In Econimics: ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা, তিন জন পেলেন অর্থনীতিতে নোবেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।

আরও পড়ুন: তাঁর জীবনাবসান জাতীয় রাজনীতিতে এক বড় ক্ষতি, মুলায়মের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

আজ সোমবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স অর্থনীতির এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন। আর্থিক নীতির পরিবর্তন কতটা কীভাবে প্রভাব ফেলে, সেই কার্যকারণ সূত্র বুঝতে বাস্তব জীবনের অভিজ্ঞতাকে গবেষণার উপকরণ হিসেবে ব্যবহার করে গতবছর অর্থনীতির নোবেল পান ডেভিড কার্ড এবং জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস।

ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা, তিন জন পেলেন অর্থনীতিতে নোবেল

ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা, তিন জন পেলেন অর্থনীতিতে নোবেল

10 3

অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য কমিটির চেয়ারম্যান টোরে এলিংসেন বলেছেন, “বিজয়ীদের অন্তর্দৃষ্টি গুরুতর সংকট এবং ব্যয়বহুল বেলআউট উভয়ই এড়াতে আমাদের ক্ষমতাকে উন্নত করেছে।” ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান। তবে সে সময়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতো। এই তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত