Mulayam Singh Yadav: তাঁর জীবনাবসান জাতীয় রাজনীতিতে এক বড় ক্ষতি, মুলায়মের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছয় দশকের বর্ণময় রাজনৈতিক জীবনে দলীয় কর্মীদের কাছ থেকে নেতাজি-র সম্মান আদায় করে নিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় রাজনীতিতে বিশেষ করে সমাজবাদী রাজনীতির পরিসরে বরাবর এক বিশিষ্ট স্থানে থাকবেন মুলায়ম।

আরও পড়ুন: ‘নেতাজি’কে শেষ শ্রদ্ধা জানাতে গেলেন অমিত শাহ, তিন দিনের শোক দিবস উত্তরপ্রদেশে

দীর্ঘ রাজনৈতিক জীবনে, সমাজবাদী পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড সামলানোর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এবং তিন মেয়াদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।  বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বহু প্রবীণ ব্যক্তি।

তাঁর জীবনাবসান দেশীয় রাজনীতিতে এক বড় ক্ষতি, মুলায়মের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
তাঁর জীবনাবসান দেশীয় রাজনীতিতে এক বড় ক্ষতি, মুলায়মের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে সোনিয়া গান্ধী লিখেছেন, “কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তাঁর জীবনাবসান দেশীয় রাজনীতিতে এক বড় ক্ষতি, মুলায়মের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

8 4

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং জাতীয় রাজনীতিবিদ মুলয়াম সিং যাদবজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর জীবনাবসান দেশ এবং রাজনীতিতে এক বড় ক্ষতি। তাঁর পরিবার এবং পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত