নজরবন্দি ব্যুরো: বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বহু প্রবীণ ব্যক্তি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুলায়ম সিং যাদবের ছেলে এবং ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তাঁর ভাই রাম গোপাল যাদবের সাথে ফোনে কথা বলেছেন এবং শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন, মুলায়মের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
যোগী আদিত্যনাথ বলেছেন,’উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবজির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যুতে সমাজতন্ত্রের মূল স্তম্ভ ও সংগ্রামী যুগের অবসান হয়েছে । আমি ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি ।’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। যোগী নিজে বিবৃতি দিয়ে মুলায়মের ভূমিকার কথা উল্লেখ করেছেন। শোক ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুলায়মের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
‘নেতাজি’কে শেষ শ্রদ্ধা জানাতে গেলেন অমিত শাহ, তিন দিনের শোক দিবস উত্তরপ্রদেশে

৮২ বর্ষীয় মুলায়ম সিং যাদব দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তাঁর কিডনিসহ বিভিন্ন সমস্যা ছিল। গত ২২ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু এদিন সকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুলায়ম সিং যাদবের। জানা গেছে,তাঁর মৃতদেহ ইটাওয়ার সাইফাইয়ে এনে শেষকৃত্য করা হবে বলে।



