Mulayam Singh Yadav: জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন, মুলায়মের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টি প্রতিষ্ঠাতা  মুলায়ম সিং যাদব। তিনি রাজনীতিতে মুলত ‘নেতাজি’ বলেই পরিচিত ছিলেন। সমাজবাদী পার্টির তরফে তাঁর পুত্র অখিলেশ যাদব টুইট করে মুলায়ম সিং যাদবের মৃত্যুসংবাদ জানান। অখিলেশ লেখেন, ‘আমার শ্রদ্ধেয় বাবা ও সবার নেতা আর আমাদের মধ্যে নেই।’

আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ মুলায়ম সিং যাদব, রাজনৈতিক মহলে শোকের ছায়া

মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইট করে লেখেন, “বহু দশক ধরে নিজের অনবদ্য রাজনৈতিক দক্ষতার মধ্যে দিয়ে রাজনীতিতে সক্রিয় ছিলেন মুলায়ম সিং যাদবজী। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সোচ্চার হয়েছিলেন। তৃণমূল স্তরের, সাধারণ মানুষের নেতা হিসাবেই তিনি সকলের মনে জায়গা করে থাকবেন। ওনার প্রয়াণে ভারতীয় রাজনীতির এক অধ্যায়ের শেষ হল।”

জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন, মুলায়মের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর 
জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন, মুলায়মের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, “মুলায়ম সিং যাদবজী উত্তর প্রদেশ তথা জাতীয় রাজনীতিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। জরুরি অবস্থায় তিনি গণতন্ত্রের লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন। শক্তিশালী ভারত গড়তে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও কাজ করেছেন।অসাধারণ ব্যক্তিত্ব ছিল তাঁর। মানুষের সমস্যা নিয়ে সংবেদনশীল নেতা ছিলেন তিনি।”

জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন, মুলায়মের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর 

3 7

প্রধানমন্ত্রী আরও বলেন, “মুলায়ম সিং যাদব ছিলেন মাটি থেকে উঠে আসা নেতা। উত্তরপ্রদেশ ও জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে বহুবার কথা আলোচনা হয়েছে। তাঁর মৃত্যু আমাকে যন্ত্রণা দেয়। তাঁর পরিবার ও বহু সমর্থকের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর