নীতীশ কুমার ফের ফিরে গিয়েছেন এনডিএ জোটে। এরইমধ্যে আরও এক রাজ্যে ভোটে একা লড়াই করার কথা ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (AAP Supremo Arvind Kejriwal)। আহলে কি জোট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন কেজরিওয়াল?
বেআইনিভাবে রেলে চাকরি দেবার অভিযোগ উঠেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে। দু'জনকেই নোটিস পাঠিয়ে তলব করেছে ইডি। ২৯ তারিখ লালুকে, আর ৩০ তারিখ তেজস্বীকে। ইতিমধ্যেই দিল্লি থেকে ইডি আধিকারিকদের একটি দল পাটনায় এসে পৌঁছেছেন। লালুকে জিজ্ঞাসাবাদ করতে উপস্থিত থাকবেন পাটনার ইডি অফিসারেরাও।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব (Tejashwi Yadav), যিনি ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী। এবার তাঁর মুখেই শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী স্লোগান। কী বললেন লালুপুত্র?
স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য BJP ষড়যন্ত্র করেছিল। আর তাতে যোগ দিয়েছে JDU। নীতীশ কুমার এতদিন ইন্ডিয়া জোট এবং লালু প্রসাদ যাদবকে অন্ধকারে রেখে তলে তলে এই কাজ করে গিয়েছেন।'
পুরনো গঠবন্ধন ভেঙে নয়া জোটে যাব। বিগত দেড় বছর ধরে যে জোট ছিল, তা আমার সঠিক বলে মনে হয়নি। যেভাবে অভিযোগ আসছিল, তা জনগণের খারাপ লাগছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম”।
জোট সংকটের মধ্যেই আজ উত্তরবঙ্গে একই সময় উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দুজনের দেখা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।