সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর

আজ বিকেল ৫ টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ নেবেন মোট ৮ জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতিশ কুমার। ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২৮ জানুয়ারি সব জল্পনার অবসান ঘটিয়ে মহাগাটবন্ধন সরকার থেকে বেরিয়ে এসে রাজ্যপালের কাছে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিয়ে এসেছেন নীতিশ কুমার। সূত্রের খবর, রবিবারই বিজেপির হাত ধরে ফের বিহারের মসনদে বসবেন তিনি। বিহারে সেই নতুন সরকার তৈরি। বিজেপি, জেডিইউ, হাম ও নির্দল বিধায়কের সমর্থনে তৈরি হল সেই সরকার।

সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর

আরও পড়ুন : ইস্তফা দিয়ে বেরিয়েই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক নীতীশ, কী বললেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী

এই নতুন সরকার গড়তে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে প্রস্তাবনা জমা দিয়েছেন বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সূত্রের খবর, আজ বিকেল ৫ টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ নেবেন মোট ৮ জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতিশ কুমার। তাঁর সঙ্গে শপথ গ্রহণ করবেন প্রেম কুমার, বিজয় চৌধরি, বিজেন্দ্র যাদব, শ্রবণ কুমার, সন্তোষ সুমন ও সুমিত সিং।

সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর

দুই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সম্রাট চৌধরি ও বিজয় কুমার সিনহা। নতুন মন্ত্রীসভায় দুই উপমুখ্যমন্ত্রীই বিজেপির। আরজেডি নেতাদের জায়গায় বিজেপি নেতাদের মন্ত্রী করার কথা থাকলেও মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হলে দেখা যায় যে অধিকাংশ নেতাই জেডিইউ – এর সদস্য।

সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর
সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর

সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বাংলায় কংগ্রেসের সাথে কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যার মূল কারণ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে নিয়ে সংঘাত। এদিকে আবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন পাঞ্জাবেও তিনি একাই লড়বেন। তাহলে ‘ইন্ডিয়া’ জোট কী হবে না?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত