ইস্তফা দিয়ে বেরিয়েই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক নীতীশ, কী বললেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী

Nitish Kumar: লোকসভা নির্বাচনের জন্য বিরোধীদের নিয়ে যে জোট তৈরি হয়েছে তার প্রধান উদ্যোক্তা ছিলেন সদ্য প্রাক্তন হওয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ সকাল ১১ টা ১৫ মিনিটে রাজ্যপালের কাছে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফার চিঠি দিয়ে এসেছেন নীতীশ কুমার। সূত্রের খবর, রবিবারই বিজেপির হাত ধরে ফের বিহারের মসনদে বসবেন তিনি। এদিন বিকেল চারটেয় তাঁর শপথ নেওয়ার কথা বলে খবর।

আরও পড়ুন: নীতীশকাণ্ডের মাঝেই উত্তরবঙ্গে মুখোমুখি রাহুল-মমতা? জরুরী বৈঠকের সম্ভাবনা

nitish4

লোকসভা নির্বাচনের জন্য বিরোধীদের নিয়ে যে জোট তৈরি হয়েছে তার প্রধান উদ্যোক্তা ছিলেন সদ্য প্রাক্তন হওয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর আজ তিনি সেই জোট ও বিহারের মহাগাটবন্ধন জোট ছেড়ে বেরিয়ে বিজেপির হাত ধরে নতুন সরকার গড়ার পথে পা বাড়ালেন।

nitish5

আজ রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন নীতীশ (Nitish Kumar)। তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। সবকিছু ঠিক চলছিল না, তাই ইস্তফা দিলাম।

ইস্তফা দিয়ে বেরিয়েই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক নীতীশ, কী বললেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী

nitish6

আমি এতদিন চুপ ছিলাম, চারিদিকে দেখছিলাম। সবার মত গ্রহণ করেই ইস্তফা দিয়েছি। পুরনো গঠবন্ধন ভেঙে নয়া জোটে যাব। বিগত দেড় বছর ধরে যে জোট ছিল, তা আমার সঠিক বলে মনে হয়নি। যেভাবে অভিযোগ আসছিল, তা জনগণের খারাপ লাগছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত