ইন্ডিয়া জোট থেকে দূরে সরছে AAP! আরও এক রাজ্যে ‘একলা চলো’ নীতি কেজরিওয়ালের

নীতীশ কুমার ফের ফিরে গিয়েছেন এনডিএ জোটে। এরইমধ্যে আরও এক রাজ্যে ভোটে একা লড়াই করার কথা ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (AAP Supremo Arvind Kejriwal)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ইন্ডিয়া জোটের ভাঙন যেন কার্যত স্পষ্ট হচ্ছে। বিহারে রাজনীতিতে বিরাট পালাবদল হয়েছে। নীতীশ কুমার ফের ফিরে গিয়েছেন এনডিএ জোটে। রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা। এরইমধ্যে আরও এক রাজ্যে ভোটে একা লড়াই করার কথা ঘোষণা করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (AAP Supremo Arvind Kejriwal)। আহলে কি জোট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন কেজরিওয়াল?

ইন্ডিয়া জোট থেকে দূরে সরছে AAP! আরও এক রাজ্যে 'একলা চলো' নীতি কেজরিওয়ালের

আরও পড়ুন: অযোধ্যার রাম লালার স্বর্ণসাজে মুগ্ধ সকলে, মূর্তির গায়ে কত কেজি সোনা আছে জানলে আঁতকে উঠবেন

রবিবার এক জনসভায় উপস্থিত ছিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি জানিয়েছেন, ‘হরিয়ানার ৯০ টি আসনে একাই লড়বে আপ।’ ইতিমধ্যেই পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট না বেঁধে একা লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে আপ। তবে কেজরিওয়াল জানিয়েছেন, লোকসভা ভোটে (Loksabha Election) ইন্ডিয়া জোট হিসেবে লড়বে আপ তবে হরিয়ানার সবকটি আসনে একাই ময়দানে নামবে কেজরিওয়ালের দল।

ইন্ডিয়া জোট থেকে দূরে সরছে AAP! আরও এক রাজ্যে 'একলা চলো' নীতি কেজরিওয়ালের
ইন্ডিয়া জোট থেকে দূরে সরছে AAP! আরও এক রাজ্যে ‘একলা চলো’ নীতি কেজরিওয়ালের

রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, এখন সাধারণ মানুষের কেবল একটি দলের উপর ভরসা করছে, যেটি দল আম আদমি পার্টি। পাঞ্জাব ও দিল্লিতে আপের সরকার রয়েছে। এবার হরিয়ানায় পরিবর্তন প্রয়োজন। দিল্লি ও পাঞ্জাবের মানুষরা আগেই পরিবর্তন এনেছে এবং এই সিদ্ধান্তে তাঁরা খুশি। এবার হরিয়ানার পালা। কেজরিওয়াল বলেন, ‘তিনি হরিয়নার ছেলে। হরিয়ানার রক্ত তাঁর শরীরে। তাই কেউ যেন হরিয়ানার মানুষদের দিয়ে ভয় দেখানোর চেষ্টা না করে।’

ইন্ডিয়া জোট থেকে দূরে সরছে AAP! আরও এক রাজ্যে ‘একলা চলো’ নীতি কেজরিওয়ালের

ইন্ডিয়া জোট থেকে দূরে সরছে AAP! আরও এক রাজ্যে 'একলা চলো' নীতি কেজরিওয়ালের

তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাংলায় একাই লড়বে তারা। এমনকি কংগ্রেসেকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে পাঞ্জাবের পর হরিয়ানায় কেজরিওয়ালের ‘একলা চলো’ নীতি ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকেরই মনে করছিলেন, ইন্ডিয়া জোট থেকে দূরত্ব তৈরি করছেন আপ সুপ্রিমো। তবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন