অযোধ্যার রাম লালার স্বর্ণসাজে মুগ্ধ সকলে, মূর্তির গায়ে কত কেজি সোনা আছে জানলে আঁতকে উঠবেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় ফিরেছেন রাম লালা। পাঁচ বছরের বালক রূপে রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন শ্রী রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাতে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করেছেন। গত ২২ জানুয়ারি সমগ্র দেশবাসীর চোখ ছিল রাম মন্দিরের দিকে। রাম লালার দর্শন পেতে মুখিয়ে ছিলেন সকলে। রাম লালার বাল্য রূপ প্রকাশ পেতেই চারিদিকে জয় জয় ধ্বনি। স্বর্ণসাজে সজ্জিত রামের মূর্তি (Ram Lala Jwellery) দেখে মুগ্ধ আট থেকে আশি। রামের গায়ে কত কেজি সোনা রয়েছে জানেন?

অযোধ্যার রাম লালার স্বর্ণসাজে মুগ্ধ সকলে, তাঁর গায়ে কত কেজি সোনা আছে জানলে আঁতকে উঠবেন

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ জানুয়ারি, আজকের দিনের ঘটনাবলী একনজরে

জানা গিয়েছে, কমপক্ষে ১৫ কেজি গহনা দিয়ে সাজানো হয়েছে রাম লালাকে (Ram Lala)। তাঁর গহনায় হীরে, পান্না খচিত রয়েছে। সব মিলিয়ে ১৪ টি গহনা রয়েছে রাম লালার গায়ে। তবে এখানেই শেষ নয়, রাম লালার গহনায় রামায়ণের (Ramayana) নানা শ্লোক লেখা রয়েছে। স্বর্ণকাররা প্রতিটি অংশ যত্ন সহকারে আলাদা আলাদা করে তৈরি করেছেন। রাম জন্মভূমি ট্রাস্ট্রের তরফে জানানো হয়েছে, রাম লালার মূর্তিতে সব গহনা সোনার। তার উপরে হীরে, পান্না, রত্ন খচিত রয়েছে।

অযোধ্যার রাম লালার স্বর্ণসাজে মুগ্ধ সকলে, তাঁর গায়ে কত কেজি সোনা আছে জানলে আঁতকে উঠবেন
অযোধ্যার রাম লালার স্বর্ণসাজে মুগ্ধ সকলে, তাঁর গায়ে কত কেজি সোনা আছে জানলে আঁতকে উঠবেন

রাম লালার মাথায় রয়েছে সোনা-হীরের মুকুট, কপালে তিলক যাতে হীরে খচিত রয়েছে। হাতে বাজুবন্ধ, দুটি আংটি, চারটি নেকলেস রয়েছে গলায়, বিজয় মালা, একজোড়া পায়ের তোড়া। মাত্র ১২ দিনে সমস্ত গহনা তৈরি করেছেন লখনউয়ের হর্ষমল শ্য়ামলাল জুয়েলার্স। রাম লালার মুকুটটি তৈরি হয়েছে ২২ ক্যারেটের সোনা দিয়ে যার ওজন প্রায় ১.৭ কেজি। মুকুটে ৭৫ ক্যারেট হীরে, ২৬২ ক্যারেট রুবি এবং জাম্বিয়ান পান্না ১৭৫ ক্যারেটের। তিলকটি তৈরি করতে ১৬ গ্রাম সোনার উপরে হীরে বসানো হয়েছে। দু’পাশে ১০ ক্যারেটের হীরে এবং মাঝে রয়েছে ৩ ক্যারেটের হীরে। তিলকের মাঝের অংশে যে রুবি রয়েছে সেটি আনা হয়েছে সুদূর মায়ানমার থেকে।

অযোধ্যার রাম লালার স্বর্ণসাজে মুগ্ধ সকলে, তাঁর গায়ে কত কেজি সোনা আছে জানলে আঁতকে উঠবেন

অযোধ্যার রাম লালার স্বর্ণসাজে মুগ্ধ সকলে, তাঁর গায়ে কত কেজি সোনা আছে জানলে আঁতকে উঠবেন

উল্লেখ্য, গুজরাটের এক ব্যবসায়ী রাম লালার জন্য একটি সোনার মুকুট উপহার দিয়েছেন, যার ওজন ৫ কেজি। গত ২২ তারিখ রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের পরই সাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। দান গ্রহণের জন্য ১০ টি কাউন্টার এবং অনলাইন ডোনেশনের ব্যবস্থা করা হয়েছিল। জানা গিয়েছে, প্রথম দুদিনেই দান বাক্সে কয়েক কোটি টাকা জমা পড়েছে। হাত খুলে দান করেছেন ভক্তরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত