Ram Mandir: রামমন্দির উদ্বোধন, অযোধ্যায় মদ-মাংস বিক্রি বন্ধ, নিদান যোগীর

অযোধ্যা জুড়ে যোগী নিদান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাম মন্দির উদ্বোধন (Inauguration of Ram Mandir) ঘিরে গোটা অয্যোধ্যা ঘিরে এখন সাজ সাজ রব। গোটা শহর সেজে উঠেছে। এই উদ্বোধন নিয়ে দেশের সিনেমা জগত, খেলার জগত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী নতুন বছরে হবে এই মন্দিরের উদ্বোধন।

আরও পড়ুন:লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের,ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা।

ram 2

আর সেই কারণেই এবার অয্যোধ্যায় বন্ধ করা হচ্ছে মদ ও মাংসের দোকান। রাজ্যের আবগারি মন্ত্রী নীতীন আগরওয়াল (Nitin Agarwal) জানিয়েছেন, ”মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সিদ্ধান্ত, ৮৪ কোসি পরিক্রমা মার্গে মদ বিক্রি বন্ধ। আমরা ওখানে অবস্থিত দোকানগুলি সরিয়ে দিয়েছি।

ram1

১৫০-১৭৫ কিমি দীর্ঘ ওই রাস্তায় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি।” পাশাপাশি মাংস বিক্রি বন্ধ করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকাতেও। রাম মন্দির উদ্বোধন গিরে দেশ জুড়ে তৈরি হয়েছে নানান বিতর্ক।

রামমন্দির উদ্বোধন, অযোধ্যায় মদ-মাংস বিক্রি বন্ধ, নিদান যোগীর

modi 10

বিরোধী দলের অভিযোগ এই উদ্বোধন নিয়ে রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narandra Modi ), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত