Priyanka Gandhi: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের,ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর্থিক প্রতারণা মামলায় ইডির র‍্যাডারে কংগ্রেসের জনপ্রিয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।এই প্রথমবার আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রার নামও রয়েছে।যে মামলায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে ঐ মামলায় নাম রয়েছে কুখ্যাত ‘মিডলম্যান’ সঞ্জয় ভাণ্ডারী এবং প্রবাসি ব্যবসায়ী সিসি থাম্পিরও।

Priyanka Gandhi: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের,ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: ডিজি হলেন রাজীব কুমার, শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ কুণালের।

কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মুল অভিযোগ, দিল্লির এক রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে তিনি হরিয়ানার বহু জমি বেআইনিভাবে কিনেছেন বলে অভিযোগ।শুধু তাই নয়,একাধিক প্রতারণা মামলায় অভিযুক্ত প্রবাসী ব্যাবসায়ী সিসি থাম্পির সঙ্গেও নাকি প্রিয়াঙ্কা গান্ধী ও রবার্ট ভদ্রার গভীর সম্পর্ক রয়েছে।

Priyanka Gandhi: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের,ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা।

সুত্রের খবর, ওই চার্জশিটে প্রিয়াঙ্কা ও রবার্টকেই মুল অভিযুক্ত বলে দেখান হয়েছে। রবার্ট ঘনিষ্ঠ দিল্লির ব্যাবসায়ী মনোজ অরোরা এই মামলার আর্থিক প্রতারনার সাথে যুক্ত।গান্ধী পরিবারের অন্যতম দুই সদস্য সনিয়া ও রাহুল ইতিমধ্যেই ন্যাশানাল হেরাল্ড মামলায় ইডি ও সিবিআই দুইয়েরই স্ক্যানারে আছে।

Priyanka Gandhi: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের,ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা।
Priyanka Gandhi: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের,ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা।

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের,ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা।

এবার প্রিয়াঙ্কাকেও ইডির মুখোমুখি হতে হবে।লোকসভার আগে যা কংগ্রেসের জন্য বড় ধাক্কা। এবার লোকসভা নির্বাচনে খোদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার জল্পনা আছে। তার আগেই কংগ্রেসের ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন