গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ২৯ জানুয়ারি, সোমবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের উনত্রিশ তম দিন। বছর শেষ হতে ৩৩৬ দিন বাকি (অধিবর্ষে ৩৩৭ দিন)। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮১- বাংলাদেশের সঙ্গীতজ্ঞ রাজীবুর রহমান।
১৯২৬- নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম।
১৯০৪- আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল।
১৮৯৬- ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ।
১৮৭১- বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাববন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন।
১৮৪৩- মার্কিন যুক্তরাষ্ট্রের পঁচিশ তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিনলি।

মৃত্যু
২০২১- ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।
১৯৭৬- বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত।
১৯৬৩- আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট।
১৯৩৪- রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিৎস হেবার।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ জানুয়ারি, আজকের দিনের ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৯৬- ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
১৯৯২- ভারত-ইজরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়।
১৯৩৮- রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।
১৮৭০- আজকের দিনে বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।
১৫২৮- মোঘল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন।








