আজ ২৮ জানুয়ারি ২০২৪, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ ২৮ তম দিন। বছর শেষ হতে আরও ৩৩৭ দিন বাকি, অধিবর্ষে ৩৩৮ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day 28 January) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৪৪- ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল।
১৯২৫- প্রখ্যাত বাঙালি সুরকার ও সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ।
১৯১১- প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত
১৮৭৭- ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলনবিহারী দাস।
১৮৬৫- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা লালা লাজপত রায়।

মৃত্যু
১৯৭৯- স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত ।
১৯৩৯- নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক উইলিয়াম বাটলার ইয়েটস।
১৫৫৬- দ্বিতীয় মোঘল সম্রাট হুমায়ুন।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৮২- আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।
১৯৩৩- নাউ অর নেভার পুস্তিকা প্রকাশিত হয়।
১৯১৫- কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়।
১৮৩৫- কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।








