১০ বছরে ৫ বার শিবির বদলে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য BJP ষড়যন্ত্র করেছিল। আর তাতে যোগ দিয়েছে JDU। নীতীশ কুমার এতদিন ইন্ডিয়া জোট এবং লালু প্রসাদ যাদবকে অন্ধকারে রেখে তলে তলে এই কাজ করে গিয়েছেন।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। NDA জোটের অঙ্গ হিসাবে রবিবার ২৮ জানুয়ারি বিকেল ৫ টা নাগাদ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি। উল্লেখ্য, রবিবার সকালেই মহাগাটবন্ধন থেকে বেরিয়ে আসেন তিনি। মাত্র দেড় বছর আগে RJD দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। গত ১০ বছরে পাঁচবার দলবদল করেছেন নীতিশ কুমার।

১০ বছরে ৫ বার শিবির বদলে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

আরও পড়ুন : সকালে ইস্তফা দিয়ে বিকেলে শপথ নীতিশ ও দুই উপমুখ্যমন্ত্রীর

NDA জোট সরকারের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন BJP নেতা সম্রাট চৌধুরী, বিজয় কুমার শর্মা, বিজয় সিনহা, প্রেম কুমার, JDU-র বিজয় কুমার চৌধুরী, বীরেন্দ্র প্রসাদও। জানা যাচ্ছে, রাজ্য সভাপতি সম্রাট চৌধরি উপমুখ্যমন্ত্রী হতে পারে।

১০ বছরে ৫ বার শিবির বদলে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

শপথগ্রহণ প্রসঙ্গে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য BJP ষড়যন্ত্র করেছিল। আর তাতে যোগ দিয়েছে JDU। নীতীশ কুমার এতদিন ইন্ডিয়া জোট এবং লালু প্রসাদ যাদবকে অন্ধকারে রেখে তলে তলে এই কাজ করে গিয়েছেন।’

১০ বছরে ৫ বার শিবির বদলে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

শপথ নেওয়ার সময় বিহার রাজভবনে ওঠে মোদী মোদী শ্লোগান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উল্লেখ্য, এই নীতীশ কুমারই বছর দেড়েক আগে NDA জোট ছেড়ে বেরিয়ে আসার সময় জানিয়েছিলেন, মৃত্যুবরণ করলেও তিনি কখনও আর BJP-র সঙ্গে জোট করবেন না।

১০ বছরে ৫ বার শিবির বদলে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের
১০ বছরে ৫ বার শিবির বদলে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

১০ বছরে ৫ বার শিবির বদলে নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের

কিন্তু, ফের একবার পালটি খেলেন তিনি। এই প্রসঙ্গে নীতিশ কুমার বলেন,’কংগ্রেস ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করানো হয়। কংগ্রেস আসলে ইন্ডিয়া জোটের লাইমলাইটে থাকতে চেয়েছিল। নেতৃত্ব হাতছাড়া করতে চায়নি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর