আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। সেজে উঠেছে রাইসিনা হিল। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করাবেন। আর সূত্রের খবর, নতুন সরকারের প্রতিনিধিদের জন্য আর ডিনারে রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ইমরান খানের দল পিটিআই যখন একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে, তখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মোদি তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। আবার চলতি বছরের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি।
জহরলাল নেহেরুর পর নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ভারতের রাশ হাতে নিতে চলেছেন তিনি। যদিও এবার তাঁর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই শরিকদের ওপর নির্ভর হতে হচ্ছে।
জহরলাল নেহেরুর পর তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যে ৭টা ১৫ নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন হয়েছে রাইসিনা হিল অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবনে। তার আগে এদিন সকালেই এবারের এনডিএ সরকারের হবু মন্ত্রীদের নিয়ে বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে চা চক্র সারলেন নরেন্দ্র মোদী।
ভারত সরকারের মন্ত্রিসভায় যাদের বলা হয় বিগ ফোর, সেই অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ কোন জোট সঙ্গীকে দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও এর মধ্যে কমপক্ষে দুটি নিজেদের দখলে রাখতে চায় দুই জোট সঙ্গী।
“গত ২ দফায় যে গতিতে দেশ এগিয়েছে। সমাজের সব ক্ষেত্রে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে। আমি দেশবাসীকে জানাতে চাই, আমাদের আরও ৫ বছরের কার্যকালে সেই একইগতিতে দেশের সব আশা-আকাঙ্ক্ষা পুরণে কোনও খামতি রাখবে না”।