শপথ গ্রহণের পর এলাহি ভুরিভোজের ব্যবস্থা! আজ রাতে মোদীদের ডিনারে মেনুর ঘনঘটা

সূত্রের খবর, নতুন সরকারের প্রতিনিধিদের জন্য আর ডিনারে রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে। কী কী খাবার রয়েছে মেনুতে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। সেজে উঠেছে রাইসিনা হিল। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করাবেন। আর সূত্রের খবর, নতুন সরকারের প্রতিনিধিদের জন্য আর ডিনারে রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে। কী কী খাবার রয়েছে মেনুতে?

আরও পড়ুন: নরেন্দ্র মোদিকে কেন শুভেচ্ছা জানানো হয়নি, ব্যাখ্যা দিল পাকিস্তান

জানা যাচ্ছে, গরমের কথা মাথায় রেখে বেশিরভাগই লঘুপাক খাবার রাখা রয়েছে। সেখানে আছে, নানা রকম ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা। মেন কোর্সে থাকবে,দম বিরিয়ানি, জোধপুরি সব্জি, ডাল, পাঁচ রকমের রুটি, পরোটা। থাকছে বাজরার খিচুড়ি। শেষ পাতে আট রকমের মিষ্টি, রসমালাই, চার রকমের ঘেওয়ার।

শপথ গ্রহণের পর এলাহি ভুরিভোজের ব্যবস্থা! আজ রাতে মোদীদের ডিনারে মেনুর ঘনঘটা

নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে দিল্লিকে। একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে, এনডিএ শরিকদের সমর্থন নিয়ে মসনদে বসবেন নরেন্দ্র মোদী। যে কারণে, উৎসবের মধ্যেও কিছুটা থমথমে ভাব রয়েছে।

শপথ গ্রহণের পর এলাহি ভুরিভোজের ব্যবস্থা! আজ রাতে মোদীদের ডিনারে মেনুর ঘনঘটা

শপথ গ্রহণের পর এলাহি ভুরিভোজের ব্যবস্থা! আজ রাতে মোদীদের ডিনারে মেনুর ঘনঘটা

কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা নিয়ে জল্পনা রয়েছে। শরিকদের ওপর নির্ভর হয়ে সরকার গঠনের কারণে এবার নরেন্দ্র মোদীকে বেশ কিছু আপোষ করতে হচ্ছে। জোট শরিকদের মধ্যে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি রেখেছেন। সূত্রের খবর, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পরিবহন, অর্থ, শিক্ষার মতো মন্ত্রক নিজেদের হাতেই রাখতে চান মোদী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত