নরেন্দ্র মোদিকে কেন শুভেচ্ছা জানানো হয়নি, ব্যাখ্যা দিল পাকিস্তান

Pakisthan:২০১৮ সালে ইমরান খানের দল পিটিআই যখন একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে, তখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মোদি তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের আগে শুক্রবার পাকিস্তান বলেছে, তারা ভারতসহ সব প্রতিবেশীর সঙ্গে ‘সহযোগিতামূলক সম্পর্ক’ চায়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের দাবি, তারা আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান চায়। তবে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে যখন প্রশ্ন করা হয়, নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদিকে কেন অভিনন্দন জানানো হচ্ছে না, তখন তিনি তা এড়িয়ে গিয়েছেন।

আরও পড়ুন: মোদিকে শুভেচ্ছা জানালেন দেব, সঙ্গে বাংলার বকেয়া নিয়েও সরব ঘাটালের সাংসদ

nadim

তবে রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতিভবনে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগের দিন, শনিবার পাকিস্তান ব্যাখ্যা দিল, কেন মোদিকে শুভেচ্ছা জানায়নি তারা। এই নিয়ে পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন “কোন দেশ নেতা হিসাবে কাকে বেছে নেবে সে ব্যাপারে আমাদের কোনও বক্তব্য নেই।

nomo

আমরা মনে করি ভারতের নাগরিকদের তাদের পছন্দের সরকার বেছে নেওয়ার অধিকার আছে”। সেই সঙ্গে তিনি এ-ও জানান যে, “যেহেতু ভারতের নতুন সরকার এখনও গঠন হয়নি এবং প্রধানমন্ত্রীর শপথ হয়নি তাই এ নিয়ে এখনই কথা বলা অর্থহীন”।

নরেন্দ্র মোদিকে কেন শুভেচ্ছা জানানো হয়নি, ব্যাখ্যা দিল পাকিস্তান

nadim1

উল্লেখ্য, ২০১৮ সালে ইমরান খানের দল পিটিআই যখন একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে, তখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মোদি তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। আবার চলতি বছরের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছিলেন মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন