আগামী শনিবার রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ভোট। মাত্র এক দফাতেই ভোট হবে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছে বিরোধী দলগুলি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আগেই দফা বাড়ানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। এবার তাঁর পথে হেটেই একই দাবিতে সোমবার ভোটের মাত্র পাঁচদিন আগে উচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর আবেদনের ভিত্তিতে মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী যদি চান, ভাঙড়ের মানুষের সঙ্গে আলোচনা করে প্রার্থীপদ প্রত্যাহার করার বিষয় ভাবনাচিন্তা করব।” ভাঙড়ের বিধায়কের কথায়, ভাঙড়ের মানুষের নিরাপত্তাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নওশাদের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল ফেলেছে।