HomeTagsNawshad Siddiqui

Nawshad Siddiqui

Nawshad Siddiqui: খুন হতে পারেন নওশাদ! ভাঙড়ের‌ বিধায়ককে জেড ক্যাটাগরির নিরাপত্তা

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন। তবে নিরাপত্তা বিষয়ক দিকটি দেখাশোনা করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ। তাই বিধায়কের চিঠি তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর যাবতীয় বিবেচনার পর নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। 

Mamata Banerjee: আচমকাই নবান্নে নওশাদ, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল না ভাঙড়ের বিধায়কের

বুধবার ভাঙড়ের পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে সরাসরি নবান্নে হাজির হন নওশাদ সিদ্দিকি। নবান্ন থেকে বেরিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক জানান, পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে ইমেল মারফত তাঁর আসার খবর জানিয়েছিলেন।

Panchayet Election: ফের উত্তপ্ত ভাঙর, নওশাদের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের

তৃণমূল কর্মী সমর্থকদের নিশানায় উঠে আসে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “নওশাদ তাণ্ডব করেছেন পীর হয়েও। আমরা বসে থাকব না। নওশাদ সিদ্দিকির পিঠের চামড়া তুলে নেব আজ।” আরও বলা হয়, "নওশাদের লোকেরা গতকাল অশান্তি করেছে। আজ আর তাঁদের মনোনয়ন পেশ করতে দেওয়া হবে না।" সব মিলিয়ে ফের অগ্নিগর্ভ এলাকা। তবে স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, শান্তিপূর্ণভাবেই মনোনয়নের কাজ চলছে।

2000 Rupee Note: ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? আর্থিক সাহায্যের নামে টাকা বদলের অভিযোগ বিরোধীদের

ক্ষতিপূরণ হিসেবে ২০০০ টাকার নোট দেওয়া হয়েছ। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাতিল করেছে। আগামী সেপ্টেম্বর মাসের আগে এই নোট বদল করা যাবে। তৃণমূল সরকারকে বিঁধে বিরোধীদের প্রশ্ন, ক্ষতিপূরণ হিসেবে ২০০০ টাকার নোট কেন দেওয়া হল? এত ২০০০ টাকার নোট কি করে এল?

Nawshad Siddiqui: ‘তৃণমূল পাগল কিনবে না’, নওশাদকে বিঁধে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

দলের এত অভাব হয়ে গেল চার পয়সার নকুলদানাকে কিনতে হবে! এর থেকে বড় মিথ্যেবাদী, ধাপ্পাবাজ আর কেউ হতে পারে না। তৃণমূল ছাগল কিনতে পারে কিন্তু পাগল কিনবে না।" যোগ করেন, "স্বরাষ্ট্রমন্ত্রী করার কথা বলা হয়েছিল বলা হচ্ছে। আমি শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে জল তোলে তাঁর দায়িত্বের কথা বলা হয়েছিল।"

TMC দাদাদের হাত কেটে নেওয়ার নিদান, ISF নেতার মন্তব্যে সমর্থন নেই নওশাদের

আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বিতর্কিত মন্তব্য নিয়ে নওশাদ বলেন, "এই ধরনের হুমকি বক্তব্যকে দল কোনওভাবেই সমর্থন করে না। গণতন্ত্রের পরিসরের মধ্যেই থাকা উচিত। আইনের মাধ্যমে শুধু হাত কাটা নয় কীভাবে জেলা রাখা যায় তার ব্যবস্থা করবে আইএসএফ।" কুড়মি, আদিবাসী এবং সাঁওতালি সমাজের বঞ্চিত ইস্যুর প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটে পড়বে বলেও মনে করছেন ভাঙড়ের বিধায়ক।

Trending Now