পঞ্চায়েত নির্বাচনে দফায় দফায় অশান্ত হয়েছে উত্তর ২৪ পরগনার ভাঙড়। মনোনয়ন থেকে শুরু করে ভোট পরবর্তী সময়েও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। 'অশান্তি' এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে ইতিমধ্যেই তা প্রত্যাহার করা হয়েছে। এদিকে সামনেই রয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন।
শাসক দল তৃণমূল বিপুল ভোটে জয় পেয়েছে। কিন্তু বিরোধীরা প্রথম থেকেই সন্ত্রাসের অভিযোগ এনেছে। কিন্তু এবারে তো উলটপুরাণ! আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তিনি নাকি জয়ী নির্দল প্রার্থীর শংসাপত্র আটকে রেখেছেন! এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ অভিযোগকারী। এই ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার ভাঙড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু এর ফলে খোদ বিধায়ক নিজের নির্বাচনী এলাকায় ঢুকতে বাধাপ্রাপ্ত হন। বারংবার একই ঘটনা ঘটায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ সিদ্দিকি।
ধর্ষণ মামলায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির রক্ষকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী সাতদিন পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। গতকালই আইএসএফ বিধায়কের রক্ষকবচের মেয়াদ ফুরিয়েছে। এরপর দিনই অর্থাৎ শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।