2000 Rupee Note: ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? আর্থিক সাহায্যের নামে টাকা বদলের অভিযোগ বিরোধীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করমণ্ডল বিপর্যয়ে বাংলার বহু মানুষের প্রাণহানি ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ঘোষণা করেছেন। আর্থিক সাহায্য পৌঁছে দিতে একটি কমিটি গঠন করেছেন তিনি। ইতিমধ্যেই কয়েকটি পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে। এনিয়েই বিরোধীরা নানা প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন: ‘ছবি যেখানে ভালো উঠবে উনি সেখানে যান’, মমতাকে কটাক্ষ দিলীপের

জানা গিয়েছে, বাসন্তীর একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যু হয়েছে করমণ্ডল দুর্ঘটনায়। নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা। কিন্তু বিরোধীদের অভিযোগ, ক্ষতিপূরণ হিসেবে ২০০০ টাকার নোট দেওয়া হয়েছ। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাতিল করেছে। আগামী সেপ্টেম্বর মাসের আগে এই নোট বদল করা যাবে। তৃণমূল সরকারকে বিঁধে বিরোধীদের প্রশ্ন, ক্ষতিপূরণ হিসেবে ২০০০ টাকার নোট কেন দেওয়া হল? এত ২০০০ টাকার নোট কি করে এল?

ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? তৃণমূলকে আক্রমণ বিরোধী দলগুলির

 

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ২০০০ টাকার নোটের সিরিয়াল নম্বর মিলিয়ে দেখার দাবি তুলেছেন। বিরোধীদের একাংশের মতে, এত টাকা হয়তো বাড়িতে লুকানো ছিল। সুযোগ পেয়ে ক্ষতিপূরণের নামে বদল করে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আরও বেশি সতর্ক থাকা উচিৎ বলেও মনে করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? তৃণমূলকে আক্রমণ বিরোধী দলগুলির
ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? তৃণমূলকে আক্রমণ বিরোধী দলগুলির

যদিও বিরোধীদের এহেন দাবির পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। তৃণমূলের কথায়, ‘এখনও তিনমাস সময় আছে। আরবিআই জানিয়েছে ৩০ সেপ্টেম্বরের পর ২০০০ টাকার নোট আর চলবে না।’ পাশাপাশি ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা অপপ্রচারের চেষ্টা করছে বলেই মত তৃণমূলের।

ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? তৃণমূলকে আক্রমণ বিরোধী দলগুলির

ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? তৃণমূলকে আক্রমণ বিরোধী দলগুলির
ক্ষতিপূরণে কেন ২০০০-র নোট? তৃণমূলকে আক্রমণ বিরোধী দলগুলির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত