নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। পঞ্চায়েত আবহে এমন অভিযোগ স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইএসএফ বিধায়ক। সেই মামলায় রক্ষাকবচ পেলেন নওশাদ। বুধবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস।

আরও পড়ুন: ভোট হিংসা মামলায় রাজ্যকে চরম ভর্ৎসনা হাইকোর্টের

এদিন বিচারপতি চিত্তরঞ্জন দাস আইএসএফ বিধায়ককে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেন। আদালতের তরফে জানানো হয়েছে, নওশাদ সিদ্দিকিকে মামলায় সম্পূর্ণরূপে সাহায্য করতে হবে এবং প্রয়োজনে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী আধিকারিকরা। সম্প্রতি নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। নিউটাউন থানায় বিধায়কের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারিণী তরুণীর দাবি, নওশাদ সিদ্দিকি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করেছেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে।

নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক

তবে নওশাদের সঙ্গে কোথায়, কীভাবে পরিচয় হয়েছে এবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এনিয়ে তরুণীর বক্তব্য, “যা জানার নওশাদের কাছে প্রশ্ন করে নিন।” ওই তরুণী এক তৃণমূল নেতার সঙ্গে থানায় গিয়েছিলেন। এই বিষয় সন্দেহ প্রকাশ করেছেন খোদ বিধায়ক। নওশাদের দাবি, ওই তরুণী তৃণমূলের সদস্য। ৪২ দিন জেলে রাখার পরও রাজনৈতিকভাবে জিততে না পারায় এই ধরনের কাণ্ড ঘটানো হচ্ছে। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি।

নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক

উল্লেখ্য, কয়েকমাস আগেই আইএসএফের প্রতিষ্ঠা দিবস ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নওশাদের নির্বাচনী কেন্দ্র ভাঙড়। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিধায়ক সহ আইএসএফের কর্মী-সমর্থকরা। সেইসময়ে গ্রেফতার করা হয়েছিল নওশাদ সিদ্দিকিকে। ৪২ দিনের জেল কাটিয়ে জামিনে মুক্ত হন ভাঙড়ের বিধায়ক।

নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক

নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক
নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! আদালতে রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন