Nawshad Siddiqui-র পথেই হাঁটলেন অধীর, ভোটের মুখেই দফা বৃদ্ধির দাবিতে মামলা হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী শনিবার রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ভোট। মাত্র এক দফাতেই ভোট হবে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছে বিরোধী দলগুলি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আগেই দফা বাড়ানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। এবার তাঁর পথে হেটেই একই দাবিতে সোমবার ভোটের মাত্র পাঁচদিন আগে উচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: সাতদিনও নেই ভোটের, আজ হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট দেবে কমিশন

সোমবার (৩ জুলাই) প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধির দাবিতে হাইকোর্টে মামলা করেন। আসন্ন নির্বাচনে কেন দফা বাড়ানো উচিৎ সেই কয়েকটি কারণ আদালতের কাছে তুলে ধরেছেন কংগ্রেস নেতার আইনজীবী। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলা গ্রহণ করেছেন। শীঘ্রই শুনানি হবে বলে জানা গিয়েছে। এর আগে নওশাদ সিদ্দিকি কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। তাঁর দাবি ছিল, পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আনা হোক নয়তো ভোটের দফা বৃদ্ধি করা হোক।

Nawshad Siddiqui-র পথেই হাঁটলেন অধীর, ভোটের মুখেই দফা বৃদ্ধির দাবিতে মামলা হাইকোর্টে

২০১৩-র ভোটের বাহিনীর প্রসঙ্গ টেনে নওশাদ সিদ্দিকি জানিয়েছিলেন রাজ্যে গত দশ বছরে জেলার সংখ্যা বেড়েছে, বেড়েছে ভোটার সংখ্যা এবং বুথ সংখ্যা। তাই ২০২৩-এ পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না দিলে ২০১৩ সালের মত দফায় দফায় ভোট করানো উচিত। এদিন অধীর চৌধুরীর আইনজীবী কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, “পঞ্চায়েত ভোটের আগেই ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি দিনই অশান্তির ঘটনা ঘটছে। গুলি চলছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। ফলে তৃণমূল স্তরে বাহিনী পৌঁছতে পারছে না। তাই যদি এই বাহিনী দিয়েই ভোট করাতে হয়, তবে একাধিক দফাতে ভোটগ্রহণ হোক।”

Nawshad Siddiqui-র পথেই হাঁটলেন অধীর, ভোটের মুখেই দফা বৃদ্ধির দাবিতে মামলা হাইকোর্টে

উল্লেখ্য, সোমবার রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট জমা দিতে পারে আদালতে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে স্পর্শকাতর এলাকার চিহ্নিতকরণ- নানা বিষয় উল্লেখ করা থাকতে পারে রিপোর্টে। রবিবার পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের একটি বৈঠক হয়। গতকালের বৈঠকে জেলাশাসকদের চিঠি দিয়ে স্পর্শকাতর বুথগুলির তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনার জানিয়েছেন, গত পঞ্চায়েত ভোটে যে সমস্ত বুথে ৯০ শতাংশ ভোট পড়েছে এবং যে সমস্ত বুথের বিজয়ী প্রার্থীরা ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছে সেগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে।

Nawshad Siddiqui-র পথেই হাঁটলেন অধীর, ভোটের মুখেই দফা বৃদ্ধির দাবিতে মামলা হাইকোর্টে

Nawshad Siddiqui-র পথেই হাঁটলেন অধীর, ভোটের মুখেই দফা বৃদ্ধির দাবিতে মামলা হাইকোর্টে
Nawshad Siddiqui-র পথেই হাঁটলেন অধীর, ভোটের মুখেই দফা বৃদ্ধির দাবিতে মামলা হাইকোর্টে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন