Panchayat Election: সাতদিনও নেই ভোটের, আজ হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট দেবে কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী শনিবার রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। সোমবার রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট জমা দিতে পারে আদালতে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে স্পর্শকাতর এলাকার চিহ্নিতকরণ- নানা বিষয় উল্লেখ করা থাকতে পারে রিপোর্টে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে অস্বস্তিকর গরম

পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের তরফে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই তিনশোর বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। কিন্তু জট এখনও কাটেনি। এদিকে বাহিনী ইস্যু না মিটলে রাজ্য পুলিশ দিয়েও ভোট করাতে প্রস্তুত এমনকি ভিন রাজ্য থেকেও পুলিশ আনা হতে পারে বলেও জানানো হয়েছে।

সাতদিনও নেই ভোটের, আজ হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট দেবে কমিশন

রবিবার পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ অনেকেই। গতকালের বৈঠকে জেলাশাসকদের চিঠি দিয়ে স্পর্শকাতর বুথগুলির তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনার জানিয়েছেন, গত পঞ্চায়েত ভোটে যে সমস্ত বুথে ৯০ শতাংশ ভোট পড়েছে এবং যে সমস্ত বুথের বিজয়ী প্রার্থীরা ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছে সেগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে।

সাতদিনও নেই ভোটের, আজ হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট দেবে কমিশন

আজ পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন ইস্যু উল্লেখ করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করতে চলেছে কমিশন। এদিকে আইএসএফের তরফে ভোটের দফা বাড়ানোর দাবি তোলা হয়েছে। আজ এই দাবিতে আলোচনা হয় নাকি সেইদিকে নজর থাকবে। ৮ জুলাই ভোট, হাতে আর সাত দিনও নেই, এমন সময়ে কি দফা বাড়িয়ে ভোট হবে? এমন অনেক প্রশ্ন ঘুরছে ওয়াকিবহাল মহলে।

সাতদিনও নেই ভোটের, আজ হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট দেবে কমিশন

সাতদিনও নেই ভোটের, আজ হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট দেবে কমিশন
সাতদিনও নেই ভোটের, আজ হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট দেবে কমিশন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন