বিজেপি প্রার্থীকে ৫৮ হাজার ৮৩২ ভোটে পরাজিত করেছেন তিনি। ২০১১-র উপনির্বাচনে জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩। এই উপনির্বাচনে জিতলেন তাঁর থেকেও বড় ব্যাবধানে। এই জয়েও যেন বিষাদের ছায়া নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের মধ্যে।
নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব, মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আসরে নামলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের ভোট কে যে বিজেপি খুব সিরিয়াস ভাবেই নিচ্ছে তা বোঝা গিয়েছিল ২ দিন আগেই।