নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব, মমতা-র বিরুদ্ধে আসরে নামলেন শুভেন্দু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব, মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আসরে নামলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের ভোট কে যে বিজেপি খুব সিরিয়াস ভাবেই নিচ্ছে তা বোঝা গিয়েছিল ২ দিন আগেই। বিজেপির ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে ২০১৯ লোকসভা এবং ২০১৬ র বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর সাথে মমতা বন্দোপাধ্যায়ের জয়ের মার্জিন ব্যাখ্যা করে পোস্ট করা হয়।

আরও পড়ুনঃ মাথায় সিঁদুর আছে, সে কিনা অবাঙালি! ‘বিজয়িনী ভব’ বিস্মিত তথাগতর আশীর্বাদ প্রিয়াঙ্কাকে।

তবে সচেতন ভাবেই ২০২১ সাথে বিজেপির প্রার্থী রূদ্রনীল ঘোষের শোচনীয় পরাজয় এড়িয়ে যাওয়া হয়। প্রার্থী কে হবেন না তিনি দিল্লি উড়ে যান শুভেন্দু। পরে জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি এক মহিলাকেই প্রার্থী করছে। নাম প্রিয়াঙ্কা টিবরেওয়াল, পেশায় আইনজীবী। ‘ভোট পরবর্তী হিংসা’ মামলা নিয়ে গত কয়েক মাসে একাধিক বার শিরোনামে উঠে এসেছেন তিনি।

আর প্রিয়াঙ্কা কে সামনে রেখেই যে বিজেপি নিজেদের ১০০ শতাংশ শক্তি প্রয়োগ করবে ভবানীপুরে গতকাল তা স্পষ্ট করে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থী কে পাশে বসিয়ে সাংবাদিকদের তিনি বলেন,  ‘হারা প্রার্থীর বিরুদ্ধে হেরে যাওয়া প্রার্থী দিয়েছি। এ নিয়ে আবার এত কথার কী আছে!’ আনকোরা প্রিয়াঙ্কা কি মমতা বন্দোপাধ্যায়কে লড়াই দিতে পারবেন? সেই প্রশ্নে বড় ইঙ্গিত দিয়ে দিলীপ বলেন, “১৯৮৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়লেন, ওনাকে কে চিনতেন। উনি তো সোমনাথবাবুকে হারিয়েছিলেন। সেখান থেকেই তো আজকের মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন।”

নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব, বক্তা শুভেন্দু।

নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব, মমতা-র বিরুদ্ধে আসরে নামলেন শুভেন্দু।
নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব, মমতা-র বিরুদ্ধে আসরে নামলেন শুভেন্দু।

এদিকে আজ শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, মমতা বন্দোপাধ্যায় কে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি চরম কটাক্ষ করেন শেখ সাজাহান কে। নাম না করে তিনি বলেন, “নন্দীগ্রামের জাহাজ বাড়ির মালিক বলেছিলেন আমাকে ৮০ হাজার ভোটে হারাবেন। পায়ে ব্যান্ডেজ করে কত কান্ড করলেন, তাও আমি জিতেছি। চিন্তা করবেন না, নন্দীগ্রামে হারিয়েছিভবানীপুরেও হারাব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত