নজরবন্দি ব্যুরোঃ CBI-এর প্রশ্নের উত্তর দিতে গেলেন সুফিয়ান, তবে তার আগেই উদ্যমী কন্ঠে জানিয়ে গেলেন, মমতার সৈনিক তিনি, তাই যে কোন পরিস্থিতিতে লড়াই করার সাহস রাখেন। হাই কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার খুন এবং ধর্ষণের মামলা গুলির তদন্ত করেছে CBI। গ্রাউন্ড জিরো থেকে তদন্ত চালাচ্ছেন অফিসাররা। গতকালই নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃপেট্রোল ডিজেলের বিকল্প জ্বালানি-যানবাহনে বড় অঙ্কের বিনিয়োগ কেন্দ্রের!
ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছেন নন্দীগ্রামের চিল্লোগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি। পরিবারের অভিযোগ ভোটের ফল প্রকাশের পরের দিন তাঁর বাড়িতে হামলা করে তৃণমূল। জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর প্রাণ হারান তিনি। পুলিশের কাছে এই ঘটনায় কোন অভিযোগ জমা না পড়লেও, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে মানবাধিকার কমিশন রাজ্যে এলে তাঁদের কাছেই সুফিয়ান সহ সহ তৃণমূল নেতাদের নাম জমা পড়ে। সেই মামলাতেই এবার মমতার এজেন্ট কে তলব করেছে CBI।
CBI-এর প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করবেন, জেরার আগে জানালেন সুফিয়ান।

জানানো হয়েছিল বৃহস্পতিবার সকাল ১০ তার মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। সেই মতো আজ সকালে তিনি পৌঁছে গিয়েছেন, হলদিয়া পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে। সেখানেই দেখা করবেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। তদন্তকারী অফিসারদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এবং সহযোগীতা করবেন সম্পূর্ন ভাবে, একথা জানিয়ে তিনি বলেন, ‘‘হাই কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চালাচ্ছে। আমাকে দেবব্রত মাইতির মামলায় ডাকা হয়েছে। যা প্রশ্ন করবে, উত্তর দেব।’’

তবে জেরা শুরুর আগেও তিনি জানান, এই মামলায় তিনি জড়িত নন কোনভাবেই। জোর করে ভয় দেখানো হচ্ছে। তাঁর কথায়, আমি কোনও হামলার ঘটনায় জড়িত নই। দেবব্রতের মৃত্যুর সঙ্গেও আমার কোনও যোগ নেই। এ ভাবে আমাকে ভয় দেখানো যাবে না। একই সঙ্গে বলেন, ‘‘আমি ষড়যন্ত্রের শিকার। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে আমার নাম জড়াতে চাইছে। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমার লড়াই করবার সাহস আছে।’’









