পেট্রোল ডিজেলের বিকল্প জ্বালানি-যানবাহনে বড় অঙ্কের বিনিয়োগ কেন্দ্রের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পেট্রোল-ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে দেশে, প্রতিনিয়ত দামের ইস্যুতে বিজেপি বিরোধি বিভিন্ন রাজনৈতিক দল লাগাতার মোদী সরকারকে বিঁধছে৷ তবে এবার কেন্দ্রীয় সরকার এবার পেট্রোল ডিজেলের বিকল্প জ্বালানি-যানবাহনে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে৷

আরও পড়ুনঃ টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা প্রভাবশালীর তালিকায় মোদীর সাথে এক আসনে দিদি

দেশে বৈদ্যুতিক যানবাহন এবং হাইড্রোজেন জ্বালানি সেল যানবাহনকে এগিয়ে নিয়ে আসার জন্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার অটোমোবাইল সেক্টরের জন্য ২৬ হাজার কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনিসিয়েটিভ (পিএলআই) প্রকল্প অনুমোদন করেছে।

পেট্রোল ডিজেলের দাম নাগালের বাইরে, বিকল্প ভাবছে কেন্দ্র!

তবে মনে রাখা দরকার, এই প্রোডাকশন লিঙ্কড ইনিসিয়েটিভ ( PLI ) স্কিমের জন্য ব্যয় ৫৭,০৪৩ কোটি টাকা ছিল৷ সেখান থেকে বরাদ্দ কমানোই হয়েছে। উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তির উপর জোর দেওয়ার জন্যই এই প্রজোক্টটিকে সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। স্বাভাবিকভাবেই পেট্রোল, ডিজেল এবং সিএনজি গাড়ির নির্মাতারা এই প্রকল্পের আওতায় পড়বেন না।

সম্প্রতি লঞ্চ হওয়া এই পিএলআই প্রোজেক্টটি ২০২৩ থেকে থেকে পাঁচ বছরের জন্য কার্যকর হবে। এবং ২০১৯-২০ কে ভিত্তি বছর ধরে এই প্রোজেক্টের অর্থ বিনিয়োগ করা হবে সংশ্লিষ্ট কোম্পানিগুলিতে। মোট ১০ টি গাড়ি নির্মাতা, ৫০ টি যন্ত্রাংশ প্রস্তুতকারী এবং পাঁচটি নতুন নন-অটোমোটিভ বিনিয়োগকারী এই প্রকল্প থেকে উপকৃত হবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন