টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা প্রভাবশালীর তালিকায় মোদীর সাথে এক আসনে দিদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বের বিখ্যাত টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে প্রকাশিত ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তাঁর সাথে এবার প্রভাবশালীদের তালিকায় নাম লেখালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ভবানীপুরে বাম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস, ক্ষুব্ধ ISF, ভাঙতে চলেছে সংযুক্ত মোর্চা।

বুধবার বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ এর পক্ষ থেকে বিশ্বের সেরা প্রভাবশালী ১০০ ব্যক্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ঠাঁই পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। গত ১৮ বছর ধরেই রাজনীতি, ব্যবসা, সমাজসেবা সহ ছয়টি ক্ষেত্রে বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’।

এবারের বিধানসভা ভোটে কার্যত একাই মোদী-শাহদের পর্যদুস্ত করেছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে টাইম ম্যাগাজিনের বিররণে লেখা হয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির অর্থ এবং লোকবল সত্ত্বেও ২ মে আপাতদৃষ্টিতে অপরাজেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারাবাদী উচ্চাকাঙ্খার বিরুদ্ধে উনি দুর্গের মতো দাঁড়িয়েছিলেন’।

সেই বিবরণে আরও বলা হয়েছে, ‘মমতার বিষয়ে বলা হয় যে উনি নিজের দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনিই হলেন দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতির মধ্যে তাঁর স্ট্রিট-ফাইটার মনোভার এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে আলাদা করে তুলেছে’।

আদার পুনাওয়ালা
আদার পুনাওয়ালা

টাইম ম্যাগাজিনে বিশ্বের সেরা প্রভাবশালীর তালিকায় মমতা

এই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়,নরেন্দ্র মোদি ছাড়াও নাম রয়েছে কোভিশিল্ড নির্মাতা সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন