নজরবন্দি ব্যুরোঃ মমতার বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী হিসেবে শ্রীজীব বিশ্বাসের নাম ঘোষণা করেছে রাজ্য বামফ্রন্ট। লোকসভার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। যথারীতি সিপিআইএম প্রার্থীর প্রচারেও থাকবেন না কেউ। এদিকে সিপিআইএম সংযুক্ত মোর্চার ব্যানার ছেড়ে সিপিআইএম প্রার্থী শ্রীজীব লড়ছেন বামফ্রন্টের ব্যানারে। তাঁর প্রচারের জন্যে ডাকা হয়নি আব্বাস সিদ্দিকি বা আইএসএফের কোন নেতাকে। যা নিয়ে চরম ক্ষুব্ধ নৌসাদ সিদ্ধিকি।
আর পড়ুনঃ হোম গ্রাউন্ডে প্রচার মমতার, মন শান্ত করতে বুধ বিকেলে গেলেন ভবানীপুর গুরুদ্বারে
সিপিআইএমের এই ধরনের উদাসীনতা ভালভাবে দেখছে না আইএসএফ। তাঁদের তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বামফ্রন্টের তরফে যদি ভবানীপুরের প্রচারের জন্য তাঁদের না ডাকা হয়, তাহলে কোনওভাবেই তাঁরা বামেদের প্রচারে যাবেন না। তবে বামেদের তরফে যদি প্রচারের জন্য আহ্বান জানানো হয়, তাহলে তা বিচার করে দেখা হবে।
জোটস্বার্থে ‘২১ নির্বাচনে কংগ্রেসকে ভবানীপুর আসন ছেড়েছিল সিপিআইএম। এই কেন্দ্রেও জামানত বাজেয়াপ্ত হয় জোট প্রার্থীর। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় ৭৩ হাজার ৫০৫ টি ভোট পান, দ্বিতীয় হন বিজেপির রুদ্রনীল ঘোষ। তিনি পান ৪৪ হাজার ৭৮৬ ভোট। সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী সহদেব খান পান ৫ হাজার ২১১ ভোট। যদিও ঘরে ছেলে শ্রীজীবের আশা তাঁরা এবার লড়াইতে আছেন। ভালরকম ভোট বাড়বে বামেদের।
ভবানীপুরে বাম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস, ক্ষুব্ধ ISF!

প্রসঙ্গত, আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। বামফ্রন্ট নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত, আলিপুর আদালতের আইনজীবী, এলাকার পরিচিত নাম শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করার। প্রার্থীর নাম ঘোষণার পরই প্রচার শুরু করে সিপিআইএম। তবে সংযুক্ত মোর্চার নামে কোনও প্রচার চালানো হয়নি। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবেই প্রচার করা হবে।








