আন্দোলনে শহিদ হয়েছিলেন ১৪ জন। তার পাশাপাশি ১০ জন মানুষও আজও ফিরে আসেনি। তাঁরা নিখোঁজ আজও। আজকের এই মঞ্চ সরকারি মঞ্চ। এই মঞ্চ থেকে ৪ লাখ টাকা করে সরকারি সাহায্য়ের চেক তুলে দেওয়া হচ্ছে সেই নিখোঁজদের পরিবারের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পৌঁছলেন নন্দীগ্রামের তেখালি বাজার মাঠ সভাস্থলে। মঞ্চে উপস্থিত নেই অধিকারী পরিবার।
মেদিনীপুর থেকে নন্দিগ্রাম সর্বত্র 'ব্যর্থ' শুভেন্দুকে ব্রাত্য রাখা হল নাড্ডার রোড শো এবং সভামঞ্চে। দীর্ঘ টানাপড়েনের পর তৃণমূল ছাড়েন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারি।