ক্রমেই বাড়ছে দূরত্ব, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রমেই বাড়ছে দূরত্ব, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে । ক্রমশই বেড়ে চলেছে দূরত্ব। আরও ছিনিয়ে নেওয়া হলে পদ। এবার পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে। ফলে ঘাসফুল শিবিরে আরও কোণঠাসা অবস্থা হল অধিকারী পরিবারের সদস্যের।

আরও পড়ুনঃফের শিরোনামে যোগী রাজ্য, গণধর্ষণের শিকার তরুণী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধর্ষণের ভিডিও।

সূত্রের খবর, তাঁর জায়গায় এই পদের দায়িত্ব সামলাবেন সৌমেন মহাপাত্র। রাজনৈতিক মহলের দাবি, অধিকারীদের ক্ষমতা খর্ব করতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে উল্লেখ্য, গতকালই দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শিশির অধিকারীকে। জানা গিয়েছে, তাঁর জায়গায় বসানো হচ্ছে অখিল গিরিকে।

এছাড়া ভাইস চেয়ারম্যান করা হচ্ছে তরুণ জানা। যদিও প্রশাসনিক সিদ্ধান্ত, তবে দূরত্বের কথা অস্বীকার করছে না কেউই। বলা হচ্ছে, শুভেন্দু-সৌমেন্দু দল ছা়ড়লেও একটিও শব্দ করেননি শিশিরবাবু। সেই নিয়ে ক্ষুব্ধ ছিল সংস্থার অনেকই।সব মিলিয়েই এই পথ বেছে নেওয়া। তৃণমূলের শিবিরের একাংশের দাবি, ছেলে শুভেন্দুই মুখ পুড়িয়েছে বাবার। তাই এমনটাই স্বাভাবিক। তবে এসবের মধ্যেও তৃণমূল নেতা কিন্তু কোনরকমে দায় এড়ালেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছুই জানা নেই’।

ক্রমেই বাড়ছে দূরত্ব, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে । এদিকে জল্পনা ছড়িয়েছে শুভেন্দুর দলেই নাম লেখাতে চলেছেন শিশির। এছাড়া গতকাল অপসারণের বিষয়টি জানাজানি হতেই বঙ্গ বিজেপির নেতাদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা বলেন, “শুভেন্দু এসেছেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। ওঁকেও আমন্ত্রণ জানাব। আসবেন কি না সেটা ওঁর সিদ্ধান্ত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর