ফের শিরোনামে যোগী রাজ্য, গণধর্ষণের শিকার তরুণী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধর্ষণের ভিডিও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের শিরোনামে যোগী রাজ্য, গণধর্ষণের শিকার তরুণী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধর্ষণের ভিডিও। ফের শিরোনামে যোগী রাজ্য। ৫ যুবকের যৌন লালসার শিকার হলেন এক কিশোরী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। অভিযোগ উঠেছে, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করল প্রেমিক ও চার বন্ধু।

আরও পড়ুনঃঅব্যাহত মৃত্যুমিছিল, বিষমদ খেয়ে মধ্যপ্রদেশে মৃত্যু ১৯ জনের।

- Advertisement -

এরপর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পরেই গা ঢাকা দিয়েছে ৫ অভিযুক্ত। যদিও স্থানীয় পুলিশের দাবি, ‘অভিযুক্তদের সন্ধানে জোরদার তল্লাশি চলছে।’ পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে গণধর্ষণের শিকার হওয়া কিশোরীর পরিবার। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বরেলির অভিযুক্ত যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল নির্যাতিতা কিশোরীর। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত এক বছর ধরে কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল প্রেমিক প্রবর।

টানা এক বছর ধর্ষণ করেছিল। সেই ছবিও নিজের ব্যক্তিগত মোবাইলে তুলেছিল। তবে ইদানিং সময়ে ওই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করছিল অভিযুক্ত। অভিযোগ, এরপর গত ১ জানুয়ারি নতুন বছরের শুরুর দিনেই চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকার কাছে হাজির হয় অভিযুক্ত প্রেমিক। তার পরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি পরিবারের সদস্য কিংবা পুলিশের কাছে না জানানোর হুমকিও দেয় অভিযুক্ত।

ফের শিরোনামে যোগী রাজ্য, গণধর্ষণের শিকার তরুণী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধর্ষণের ভিডিও। এরপর সম্প্রতি ধর্ষকদের মধ্যে একজন ওই কিশোরীর ধর্ষণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। কিশোরীর পরিবারের সদস্যদের নজরে বিষয়টি এলে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযুক্তদের খোঁজে কোমড় বেঁধে ময়দানে নেমে পড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর