অব্যাহত মৃত্যুমিছিল, বিষমদ খেয়ে মধ্যপ্রদেশে মৃত্যু ১৯ জনের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অব্যাহত মৃত্যুমিছিল, বিষমদ খেয়ে মধ্যপ্রদেশে মৃত্যু ১৯ জনের। উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। বেড়েই চলেছে মৃত্যুমিছিল। রাজ্যের মোরেনা জেলায় ভেজাল মদ খেয়ে মৃত্যু হল কমপক্ষে ১৯ জনের। এছাড়া ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। জানা গিয়েছে, মৃত ১১ জন মানপুর ও পাহাওয়ালি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃশ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তথ্যপ্রযুক্তি শিল্পে প্রবেশ করতে চলেছে!

সূত্রের খবর, মৃত ও অসুস্থরা সাদা রংয়ের তরল পান করেন। তারপরই ১১ জনের মৃত্যু হয়। ৮ জন অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মদে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে কিনা, তা ময়নাতদন্তের পরই জানা যাবে। ঘটনার বিষয়ে জেলার এক আধিকারিক জানিয়েছেন, মদে বিষক্রিয়ার জেরে এই মৃত্যু কিনা, তা জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র।

তিনি ঘটনা প্রসঙ্গে জানান, দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না। তাদের শাস্তি দেওয়া হবে। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। তাঁরা তদন্ত করছেন। তিনি আরও বলেন, স্টেশন হাউস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। একটি টিম এই ঘটনার তদন্ত করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানিয়েছেন, এই ঘটনা খুবই দুঃখজনক। সেইসঙ্গে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বুধবার সকালেই মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী।

অব্যাহত মৃত্যুমিছিল, বিষমদ খেয়ে মধ্যপ্রদেশে মৃত্যু ১৯ জনের। এছাড়া স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গ্বালিয়রের ডিআইজি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর