নন্দীগ্রাম থেকে দাঁড়ালে কেমন হয়, বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নন্দীগ্রাম থেকে দাঁড়ালে কেমন হয়, সোমবার নন্দীগ্রামে হাইভোল্টেজ সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তেখালিতে সভা করেন মমতা। এই সভা থেকে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়তে থাকেন তৃণমূল সুপ্রিমো। তিনি বিজেপি হঠাও বাংলা বাঁচাও’র ডাক দেন। এরপর বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা। বলেন, নন্দীগ্রাম থেকে দাঁড়ালে কেমন হয়?

আরও পড়ুন: উত্থানের জমিতে শুরু হল মমতার হাইভোল্টজ সভা

এদিন নন্দীগ্রামের সভা থেকে মমতা বলেন, আমি কারোর কাছে জ্ঞান দেবো না। কে নন্দীগ্রাম আন্দোলন করেছে। সেইসব দিন আমরা দেখেছি। কীভাবে জ্যান্ত মানুষগুলোকে হত্যা কর হল। নন্দীগ্রামের আত্মিক টান ছিল-আছে থাকবে। ভুলতে পারি নিজের নাম। ভুলবো না নন্দীগ্রাম। এটা নিয়ে আমার বই আছে। আজ নন্দীগ্রাম অনেক উন্নত হয়েছে। কৃষাণ মান্ডি হয়েছে।

এদিনের অভায় মানুষের ঢল চোখে পড়ার মতো ছিল। এদিন মমতা বলেন, রাজনীতিতে তিন ধরনের লোক থাকেন। ভোগী, লোভী, ত্যাগী। ত্যাগীরা শত প্রলোভনে মায়ের কোল ছাড়ে না। মমতা বলেন, নন্দীগ্রাম আমার জন্য লাকি জায়গা। আজ নন্দীগ্রাম থেকে আমি ঘোষণা করছি, ২০২১-এ তৃণমূল কংগ্রেস জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল জেতার পালা। প্রতি সিটেই তৃণমূল জয়লাভ করবে। এখনই নাম বলছি না, নন্দীগ্রাম সিটে ভালো মানুষ দেব। যারা আপনাদের কাছে থেকে কাজ করবে ।

নন্দীগ্রাম থেকে দাঁড়ালে কেমন হয়, মমতা বলেন, নন্দীগ্রামের অঙ্গে আমার আত্মা টান। নন্দীগ্রাম-হলদিয়া যোগাযোগের জন্য ব্রিজ তৈরি করে দেব। আগে যেমন জমি দখল করতা হচ্ছিল আর এখন চলছে ফুল দখল। সেইসঙ্গে দলত্যগীদের উদ্দেশ্যে মমতা বলেন, যারা ভুল করে অন্য দলে গেছে। তাঁরা নিশ্চয়ই একদিন নিজেদের ভুল বুঝবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত