নজরবন্দি ব্যুরো: একুশের ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতা মন্ত্রীদের একে অপরের প্রতি ঝাঁঝের মাত্রা বাড়ছে। ভোটের আগে সংগ্রামের মাটি নন্দীগ্রাম ইস্যু ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এহেন অবস্থায় নন্দীগ্রাম নিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ‘নন্দীগ্রাম আন্দোলনের সময় দিলীপ ঘোষের রাজনৈতিক অস্তিত্ব ছিল না।’ এমনটাই কটাক্ষ করলেন রাজ্যের পুর মন্ত্রী। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা প্রতিক্রিয়া দিলেন ফিরহাদ।
আরও পড়ুন: ভয়াবহ, রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ জনকে পিষে দিল ঘাতক ট্রাক, মৃত বহু


তিনি বলেন, ‘ যে সময়ে নন্দীগ্রাম আন্দোলন শুরু হয়ে ছিল তখন দিলীপ ঘোষের রাজনৈতিক জন্ম হয়নি।’ এদিন দিলীপ ঘোষ এক জনসভায় মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম আন্দোলনকে কটাক্ষ করেছিলেন। তারই পাল্টা প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন ফিরহাদ।
তৃণমূল দলটা পুরোটাই দলনেত্রী মমতার কাঁধে ভর করে চলছে। তাই বাংলার জে কোন কেন্দ্র থেকেই মমতা ভোট জিততে পারেন। এমনটাই মত ফিরহাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২৯৪টি আসনে প্রত্যেকটিতেই প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই বাংলার মানুষ ভোট দেন। আগামী দিনে বাংলার মানুষ তাকে দেখেই ভোট দেবেন। তৃণমূলের কর্মীরা তাকে দেখেই উদ্দীপনার সঙ্গে কাজ করেন। তাই শুভেন্দু অধিকারী যতই বলুক না কেন এটা তার বা তার দলের নিজস্ব মতামত।’
সেইসঙ্গে ফিরহাদ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর কথা স্মরণ করিয়ে বলেন, ‘এর আগেও নরেন্দ্র মোদি রাহুল গান্ধী অনেকেই দুটি জায়গা থেকে ভোটের প্রার্থী হয়েছিলেন ।তার মানে এই নয় যে তারা ভয় পেয়ে দুটি জায়গা থেকে ভোটের প্রার্থী হয়েছিলেন ।আর এমন ঘটনা অনভিপ্রেত নয়। তাই এই নিয়ে নতুন করে কিছু বলার নেই।’


‘নন্দীগ্রাম আন্দোলনের সময় দিলীপ ঘোষের রাজনৈতিক জন্ম হয়নি’, পাশাপাশি এদিন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন। এ প্রসঙ্গে শুভেন্দু কে পালটা কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘ কালীদাস যেমন যেই ডালে বসে ছিলেন সেই ভালটি কেটেছিলেন, শুভেন্দু অধিকারীর অবস্থায় ঠিক তেমনি।’







