পুলিশের প্রাথমিক তদন্তে যে খবর উঠে এসেছে তা হল, পুরনো আক্রোশের জেরেই খুন হতে হয়েছে অতনু ও অভিষেককে। সূত্রের খবর, অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর স্ত্রী পূজার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অতনুর।
দুই শিশুকে অপহরণ করে খুন এবার বাগুইআটিতে। প্রথমে তাদের অপহরণ এবং তারপর তাদেরকে খুন করা হয় এমনটায় প্রাথমিক সুত্রে জানা যাচ্ছে। টানা ১৪দিন অপহরণের পর আজ বাগুইআটি সেই দুই শিশুর মৃত দেহ উদ্ধার হল বসিরহাটের মর্গ থেকে।
ঝালদার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার আরও এক। ধৃত ব্যক্তির নাম জাবির আনসারি। তপন কান্দুকে খুনের দিনই সিসিটিভি ফুটেছে জাবির আনসারি বাইকে বসে থাকতে দেখা গিয়েছিল। সঙ্গে ছিলেন কলেবর সিং নামে এক ব্যক্তিও। অবশেষে সিবিআইয়ের হাতে ধরা পড়ল অপরাধী। তপন কান্দু খুনে গ্রেফতার শার্প শ্যুটার জাবির আনসারি ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যৌনকর্মীর (Sex Worker) নাম প্রার্থনা মুখোপাধ্যায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘরের অবস্থা দেখে মনে করা হচ্ছে, কিছু খোঁজা হচ্ছিল। যাতে বাধা পেয়ে এই খুন। পরে লুটপাট হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
ঘটনার ৭৫ দিন পর বহরমপুর আদালতে জমা পড়ল চার্জশিট। এদিন প্রায় ৪০০ পাতার চার্জশিট জমা পড়ল বহরমপুর সিজেএম আদালতে। সেখানে স্পষ্ট করে লেখা সুতপাকে গুলি করে কুপিয়ে খুন করেছিল সুশান্ত।
ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য সহ দুই তৃণমূল কর্মীকে খুনেরত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালই ঘটনায় ক্রমশ পারদ চড়তে শুরু করেছে। এবার ক্যানিংয়ের ঘটনায় গ্রেফতার চার। পুলিশের তরফে জানানো হয়েছে, মোট ৬ জনের নাম এফআইআরে ছিল। এর মধ্যে চার জনকে শণাক্ত করে গ্রেফতার করা হয়েছে।